এতিম শিশুদের নিয়ে লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের ইফতার

১৮ এপ্রিল ২০২১, ১১:৪৬ PM

© টিডিসি ফটো

চট্টগ্রামের লোহাগাড়ায় এতিম শিশুদের জন্য ইফতারের আয়োজন করেছে উপজেলা ছাত্রলীগ। আজ রবিবার (১৭ এপ্রিল) আধুনগর শাহ জাব্বারীয়া হেফজখান ও এতিম খানায় উপজেলা ছাত্রলীগের সভাপতি এ কে এম আসিফুর রহমান চৌধুরী এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেন।

ইফতার ও দোয়া মাহফিলে মুসলিম উম্মাহর শান্তি ও কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা ছাত্রলীগের তথ্য প্রযুক্তি বিষয়ক উপ-সম্পাদক তারেক চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আসলাম আহমেদ, তারেকুল ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক বোরহান সোবহান, সাংগঠনিক সম্পাদক আশরাফুল হক হিরু, অর্থ সম্পাদক ইলিয়াস সানি, ছাত্রলীগ নেতা আরফাত, রিপন, সাজ্জাদ আরেফিন শুভ প্রমুখ। 

উপজেলা ছাত্রলীগের সভাপতি এ কে এম আসিফুর রহমান চৌধুরী বলেন, ছাত্রলীগ একটি মানবিক সংগঠন।ছাত্রলীগের নেতাকর্মীরা সবসময় গরীব অসহায় ও এতিম শিশুদের পাশে থাকবে। এগিয়ে আসবে যেকোনও ক্রান্তিলগ্নে। জীবনের ঝুঁকি নিয়ে করোনা মহামারিতে ছাত্রলীগ সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে মানুষের মাঝে ছিল এবং থাকবে। 

সালমান মুক্তাদিরের শ্বশুরের আরেক প্রতিষ্ঠানে এনবিআরের অভিযান
  • ০৩ অক্টোবর ২০২৬
র‌্যাংকিংয়ে ৫০০’র মধ্যে থাকা বিশ্ববিদ্যালয়কে শাখা খোলার অনু…
  • ০৩ অক্টোবর ২০২৬
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক নিয়োগ দেবে অ্যাসোসিয়েট, আবেদন ৯ অক্…
  • ০৩ অক্টোবর ২০২৬
২০২৬ সালের এসএসসি বোর্ড বৃত্তির ফল প্রকাশ
  • ০৩ অক্টোবর ২০২৬
যবিপ্রবির হলে গোসলের সিরিয়াল নিয়ে সহপাঠীকে থাপ্পড়, ফাটল কান…
  • ০৩ অক্টোবর ২০২৬
আবাসিক হলে গোসলের ভিডিও ধারণের সময় বিউপি ছাত্র আটক
  • ০৩ অক্টোবর ২০২৬