শাহবাগে ছাত্র ইউনিয়নের প্রতীকী মানববন্ধন

১৮ এপ্রিল ২০২১, ০৩:২২ PM

© টিডিসি ফটো

লকডাউনে শ্রমজীবী মানুষকে রেশন এবং স্বাস্থ্যখাতে প্রণোদনাসহ চার দফা দাবিতে প্রতীকী মানববন্ধন করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। আজ রবিবার (১৮ এপ্রিল) বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এ প্রতীকী মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ছাত্র ইউনিয়নের প্রতীকী মানববন্ধনের দাবিগুলো হচ্ছে- চট্টগ্রামের বাঁশখালীতে শ্রমিক হত্যার বিচার, লকডাউনে শ্রমজীবী মানুষের ঘরে ঘরে রেশন দেওয়া, স্বাস্থ্যখাতে প্রণোদনা এবং সরকারি তত্ত্বাবধানে আইসিইউ বেডের সংখ্যা বৃদ্ধি, শ্রমিক নেতা রুহুল আমিনকে নিঃশর্ত মুক্তি ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল।

এদিকে, চট্টগ্রামের বাঁশখালী তাপ বিদ্যুৎকেন্দ্রে আন্দোলনরত শ্রমিকদের ওপর পুলিশের গুলিবর্ষণে হতাহতের ঘটনায় বিভিন্ন সংগঠনের প্রতিবাদ ও নিন্দা অব্যাহত রয়েছে। 

আজ পৃথক সভা-সমাবেশ ও বিবৃতিতে এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এসব দল ও সংগঠনের নেতারা।

একই সঙ্গে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ ও পুনর্বাসন এবং আহতদের রাষ্ট্রীয় খরচে সুচিকিৎসার দাবি জানান তারা।

টেরিটরি অফিসার নিয়োগ দেবে এসিআই মটরস, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
  • ০৩ অক্টোবর ২০২৬
মিড-ডে মিলে আসছে কুপন, খাবার পছন্দ না হলে টাকা থাকবে শিক্ষা…
  • ০৩ অক্টোবর ২০২৬
আগামী বছর এক সেট বিজি প্রেস, অন্য সেট বাইরে থেকে প্রিন্ট কর…
  • ০৩ অক্টোবর ২০২৬
৮ হাজার এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারিসহ নানা ফিচার নিয়ে বাজারে …
  • ০৩ অক্টোবর ২০২৬
জাবিপ্রবি ও পাঁচ শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে যৌথ গবেষণা ও প্রযু…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতিদিনের যে ৫ অভ্যাস লিভারের ক্ষতি করে, সতর্ক হন এখনই
  • ০৩ অক্টোবর ২০২৬