নুরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

১৮ এপ্রিল ২০২১, ১১:০৬ PM
নুরুল হক নুর

নুরুল হক নুর © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি ও ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহবায়ক নুরুল হকের নুরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। 

আজ রবিবার (১৮ এপ্রিল) রাতে রাজধানীর শাহবাগ থানায় এই মামলা করা হয়। ধর্মীয় উস্কানির অভিযোগে মামলাটি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন অর রশিদ। তিনি জানিয়েছেন, উস্কানিমূলক এবং আওয়ামী লীগের কর্মী ও সমর্থকদের ধর্মীয় মূল্যবোধের ওপর আঘাত করে আপত্তিকর ও আক্রমণাত্মক বক্তব্য দেওয়ার অভিযোগে এনে মামলা করেন ব্যারিস্টার আশরাফুল ইসলাম নামের এক ব্যক্তি।

ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহবায়ক মো. ফারুক হাসান বলেন, নুরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। এটি তাকে গ্রেফতারের উদ্দেশ্যেই করা হয়েছে।

টেরিটরি অফিসার নিয়োগ দেবে এসিআই মটরস, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
  • ০৩ অক্টোবর ২০২৬
মিড-ডে মিলে আসছে কুপন, খাবার পছন্দ না হলে টাকা থাকবে শিক্ষা…
  • ০৩ অক্টোবর ২০২৬
আগামী বছর এক সেট বিজি প্রেস, অন্য সেট বাইরে থেকে প্রিন্ট কর…
  • ০৩ অক্টোবর ২০২৬
৮ হাজার এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারিসহ নানা ফিচার নিয়ে বাজারে …
  • ০৩ অক্টোবর ২০২৬
জাবিপ্রবি ও পাঁচ শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে যৌথ গবেষণা ও প্রযু…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতিদিনের যে ৫ অভ্যাস লিভারের ক্ষতি করে, সতর্ক হন এখনই
  • ০৩ অক্টোবর ২০২৬