সেহেরি নিয়ে সুবিধাবঞ্চিতদের পাশে লোহাগাড়া উপজেলা ছাত্রলীগ

১৬ এপ্রিল ২০২১, ০৩:৫১ AM

© টিডিসি ফটো

পবিত্র মাহে রমজান উপলক্ষে চট্টগ্রামের লোহাগাড়া বটতলী মোটর স্টেশনে অবস্থানরত দারোয়ান ও দিনমজুরসহ সুবিধাবঞ্চিত মানুষদের সেহেরি বিতরণ করেছেন উপজেলা শাখা ছাত্রলীগের সভাপতি এ. কে. এম. আসিফুর রহমান চৌধুরী। আজ শুক্রবার (১৬ এপ্রিল) তৃতীয় রমজানের রাতে এই কার্যক্রম করা হয়।

এ বিষয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি এ. কে. এম. আসিফুর রহমান চৌধুরী দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় ও ব্যক্তিগত উদ্যোগে সাধারণ খেটে-খাওয়া, অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।

তিনি আরও বলেন, লকডাউনের কারণে স্টেশনে হোটেল-রেস্টুরেন্ট বন্ধ থাকায় রোজা শুরু হলেও সেহেরি করতে কষ্ট হচ্ছে এসব মানুষদের। তাই আমি এই উদ্যোগ গ্রহণ করলাম। এ ধরনের উদ্যোগ আগামীতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।

সেহেরি বিতরণের সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের তথ্য প্রযুক্তি বিষয়ক উপ-সম্পাদক তারেক চৌধুরী,  উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি রিজভী ওয়াহিদ, নাইমুল ইসলাম মুরাদ, আসলাম আহমেদ, আহসান উল্লাহ ওয়াহিদ, তারেকুল ইসলাম, রাশু রাশেদ, যুগ্ন সাধারণ সম্পাদক মো. বোরহান সোবহান, রাশেদ, সাংগঠনিক সম্পাদক আশরাফুল হক হিরু, উপ গণ-শিক্ষা বিষয়ক সম্পাদক মোশাররফ হোসেন জিদান প্রমুখ।

সালমান মুক্তাদিরের শ্বশুরের আরেক প্রতিষ্ঠানে এনবিআরের অভিযান
  • ০৩ অক্টোবর ২০২৬
র‌্যাংকিংয়ে ৫০০’র মধ্যে থাকা বিশ্ববিদ্যালয়কে বাংলাদেশে শাখা…
  • ০৩ অক্টোবর ২০২৬
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক নিয়োগ দেবে অ্যাসোসিয়েট, আবেদন ৯ অক্…
  • ০৩ অক্টোবর ২০২৬
২০২৬ সালের এসএসসি বোর্ড বৃত্তির ফল প্রকাশ
  • ০৩ অক্টোবর ২০২৬
যবিপ্রবির হলে গোসলের সিরিয়াল নিয়ে সহপাঠীকে থাপ্পড়, ফাটল কান…
  • ০৩ অক্টোবর ২০২৬
আবাসিক হলে গোসলের ভিডিও ধারণের সময় বিউপি ছাত্র আটক
  • ০৩ অক্টোবর ২০২৬