ছাত্রলীগ নেতার উদ্যোগে ‘ফ্রি মুদির দোকান’

১৫ এপ্রিল ২০২১, ০৮:৩৩ AM
ফ্রি মুদির দোকানে তোসাদ্দেক নূর চৌধুরী তপু

ফ্রি মুদির দোকানে তোসাদ্দেক নূর চৌধুরী তপু © সংগৃহীত

করোনা মহামারির মধ্যে চট্টগ্রাম নগরের সাবেক এক ছাত্রলীগ নেতার ব্যক্তিগত উদ্যোগে লকডাউনে নিম্ন আয়ের মানুষের জন্য উদ্বোধন হয়েছে ফ্রি মুদির দোকান। ওই ছাত্রলীগ নেতার নাম তোসাদ্দেক নূর চৌধুরী তপু। বুধবার (১৪ এপ্রিল) বিকেল ৩টার দিকে নগরের পাঁচলাইশ থানার মোহাম্মদপুরে দোকানটির উদ্বোধন করা হয়।

জানা যায়, বিনামূল্যের এই মুদির দোকান প্রতিদিন বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত চালু থাকবে। এখানে ৩০ রকমের মুদি পণ্য আছে। দোকানে পাওয়া যাবে- চাল, ডাল, তেল, লবণ, আটা, ময়দা, সুজি, চিনি, সেমাই, নুডুলস, চিড়া, পেঁয়াজ, আদা, রসুন, হলুদ, মরিচ, তেজপাতা, জিরা, দারুচিনি, এলাচি, হরেক রকমের মসলা, গুড়, মুড়ি, তেল, লবণ, পাউরুটি, বিস্কুট, চানাচুর, খাবার স্যালাইন, জুস, পাউডার ড্রিংক, মিনারেল ওয়াটার ও চাপাতা ইত্যাদি। এক ব্যক্তি দুই কেজি চাল, দুই কেজি আলু, এক কেজি তেলসহ যে কোনো পাঁচটি আইটেম নিতে পারবেন।

তোসাদ্দেক নূর চৌধুরী তপু বলেন, করোনাভাইরাসের কারণে সরকার কঠোর বিধিনিষেধ দিয়েছে। এতে করে যারা নিম্ন আয়ের মানুষ তাদের আয় রোজগার কমে গেছে। তাই এসব মানুষের কথা চিন্তা করে ফ্রি মুদির দোকান চালু করেছি। কঠোর বিধিনিষেধের প্রতিদিন বিকেল তিনটা থেকে পাঁচটা পর্যন্ত চালু থাকবে দোকানটি।

তিনি আরো জানান, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের নির্দেশনায় শ্রমজীবী মানুষের জন্য তিনি ফ্রি মুদি দোকান চালু করেছেন। প্রতিদিনই ভিন্ন ভিন্ন স্থানে ফ্রি মুদির দোকান নিয়ে হাজির হবেন বলে জানিয়েছেন তিনি।

এর আগে করোনাভাইরাস সংক্রমণের শুরুতে গত বছর তোসাদ্দেক নূর চৌধুরী তপু ফ্রি সবজি বাজারন চালু করছিলেন।

২০৩৮ ফিফা বিশ্বকাপের আয়োজক হতে চায় যুক্তরাষ্ট্র
  • ২৭ জুন ২০২৬
সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে চাকরি, পদ ১০, আবেদন এসএস…
  • ২৭ জুন ২০২৬
রাজধানী থেকে সাবেক এমপি আটক
  • ২৭ জুন ২০২৬
দেশের পাচঁ জেলায় বন্যার পূর্বাভাস
  • ২৭ জুন ২০২৬
৩২ বিশ্ববিদ্যালয় নিয়ে ফুটসাল শুরু হচ্ছে কাল, লাইভ দেখাবে দ্…
  • ২৭ জুন ২০২৬
আওয়ামী লীগের ‘ষড়যন্ত্র ও নৈরাজ্যের’ প্রতিবাদে নিউমার্কেটে ঢ…
  • ২৭ জুন ২০২৬