ঢাবি ছাত্রলীগ নেতাকে নিয়ে ফেসবুকে কটূক্তি: ১০ জনের নামে মামলা

১১ এপ্রিল ২০২১, ০৪:০১ PM
আফজাল খান

আফজাল খান © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রলীগের নেতা আফজাল খানকে (২৪) নিয়ে ফেসবুকে কটূক্তি করার অভিযোগে সুনামগঞ্জের ধরমপাশা থানায় ১০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। আফজাল খান নিজেই গতকাল শনিবার রাতে ১০ জনকে আসামি করে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করেন।

মামলাকৃতরা হলেন, শান্তিপুর গ্রামের শেখ রেজাউল করিম (২২), হরিপুর গ্রামের তুষার আবদুল্লাহ (২১) ও মনিরুজ্জামান মনির (২৩), বাদে হরিপুর গ্রামের উমর ফারুক (২৫), হাফেজ সাঈদ (২০), রবিউল হাসান (২৩), আবদুস শহীদ খান (২২), হাফেজ নোমান আহমেদ (২৫) ও মনির (২৩) এবং মহেষপুর গ্রামের যুবদল কর্মী আকবর রাজীব (৩৫)।

আফজাল খান ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আন্তর্জাতিকবিষয়ক উপসম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী। তার বাড়ি উপজেলার জয়শ্রী ইউনিয়নের মহেশপুর গ্রামে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, আফজাল খান গত ২৯ মার্চ দুপুরে হেফাজতে ইসলামের সহিংসতার ছবি দিয়ে ফেসবুকে একটি পোস্ট দেন। স্থানীয় কয়েকজন বাসিন্দা পোস্টটির স্ক্রিনশট রেখে দেয়। ছাত্রলীগ নেতার এই পোস্ট নিয়ে গত ৭ এপ্রিল হেফাজতে ইসলামের কয়েকজন সমর্থক কটূক্তি ও মানহানিকর কথা লিখে তাদের ফেসবুক আইডি থেকে পোস্ট করেন।

আফজাল খান বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় ১০ আসামির মধ্যে ৯ জন হেফাজতে ইসলামের সমর্থক এবং একজন যুবদল কর্মী।

ধরমপাশা থানার ওসি (তদন্ত) মো. আতিকুর রহমান আজ রবিবার বেলা ২টার দিকে মুঠোফোনে বলেন, ছাত্রলীগ নেতার করা মামলাটির তদন্ত কার্যক্রম অব্যাহত আছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এর আগে ৬ এপ্রিল বিকেলে উপজেলার জয়শ্রী বাজারে আফজাল খানকে হেনস্তা ও আটক করে রাখার ঘটনা ঘটে। ওই ঘটনায় ২৯ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ২০-২৫ জনকে আসামি করে পরের দিন ধরমপাশা থানায় একটি মামলা করেন তিনি। ওই মামলায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। 

সালমান মুক্তাদিরের শ্বশুরের আরেক প্রতিষ্ঠানে এনবিআরের অভিযান
  • ০৩ অক্টোবর ২০২৬
র‌্যাংকিংয়ে ৫০০’র মধ্যে থাকা বিশ্ববিদ্যালয়কে বাংলাদেশে শাখা…
  • ০৩ অক্টোবর ২০২৬
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক নিয়োগ দেবে অ্যাসোসিয়েট, আবেদন ৯ অক্…
  • ০৩ অক্টোবর ২০২৬
২০২৬ সালের এসএসসি বোর্ড বৃত্তির ফল প্রকাশ
  • ০৩ অক্টোবর ২০২৬
যবিপ্রবির হলে গোসলের সিরিয়াল নিয়ে সহপাঠীকে থাপ্পড়, ফাটল কান…
  • ০৩ অক্টোবর ২০২৬
আবাসিক হলে গোসলের ভিডিও ধারণের সময় বিউপি ছাত্র আটক
  • ০৩ অক্টোবর ২০২৬