মামুনুলের পক্ষে লেখালেখি, ছাত্রলীগ নেতাকে অব্যাহতি

০৭ এপ্রিল ২০২১, ১০:০১ PM
ওমর ফারুক

ওমর ফারুক © সংগৃহীত

হেফাজতে ইসলামের নেতা মাওলানা মামুনুল হকের পক্ষে প্রচারণা চালানোর অভিযোগে রাঙামাটির স্থানীয় এক ছাত্রলীগ নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে। বুধবার রাঙামাটির কাপ্তাই উপজেলা ছাত্রলীগের সভাপতি নুর উদ্দিন সুমন এবং সাধারণ সম্পাদক আল লিমন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। এছাড়া তাকে দল থেকে বহিষ্কারের জন্য কেন্দ্রে সুপারিশ পাঠিয়েছেন তারা।

বিজ্ঞপ্তিতে এ জানানো হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কার্যকলাপের সাথে জড়িত থাকার অপরাধে কাপ্তাই ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. ওমর ফারুককে সংগঠনের পদ থেকে অব্যাহতি প্রদান করা হল। একই সাথে তাকে স্থায়ী বহিষ্কারের জন্য জেলা কমিটির মাধ্যমে কেন্দ্রীয় কমিটির কাছে সুপারিশ পাঠানো হয়েছে।

জানা গেছে, কাপ্তাই ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক বাংলাদেশ-সুইডেন পলিটেকনিকের সাবেক ছাত্র। তিনি বর্তমানে চট্টগ্রামে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করছেন।

কাপ্তাই উপজেলা ছাত্রলীগের সভাপতি নুর উদ্দিন সুমন বলেন, হেফাজতে ইসলামের নেতা মামুনুল হকের পক্ষে লেখালেখি এবং দলের আদর্শ বিরোধী অবস্থান নেওয়ায় ওমর ফারুকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

১৫ সিনিয়র স্টাফ নার্স নিয়োগে বিজ্ঞপ্তি বাংলাদেশ স্পেশালাইজড…
  • ০৩ অক্টোবর ২০২৬
১২ দেশের গবেষকদের অংশগ্রহণে লোক প্রশাসন বিভাগের আন্তর্জাতিক…
  • ০৩ অক্টোবর ২০২৬
সহকারী শিক্ষক-প্রভাষক নিয়োগ দেবে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল…
  • ০৩ অক্টোবর ২০২৬
পুত্রবধূকে ‘চাকরি না দেওয়ায়’ স্কুলে তালা ম্যানেজিং কমিটির স…
  • ০৩ অক্টোবর ২০২৬
থাইল্যান্ডকে হারিয়ে হকিতে সপ্তম বাংলাদেশ
  • ০৩ অক্টোবর ২০২৬
ইউআইইউতে ‘ইকোনথন ২০২৬’ অনুষ্ঠিত
  • ০৩ অক্টোবর ২০২৬