পিকআপভ্যান-মোটরসাইকেলের সংঘর্ষে ছাত্রলীগ নেতা নিহত

০৭ এপ্রিল ২০২১, ০৭:২০ PM

© ফাইল ফটো

হবিগঞ্জের মাধবপুরে পিকআপভ্যান ও মোটরসাইকেলের সংর্ঘষে চুনারুঘাট পৌর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আমির খান শিপন (২৫) নিহত হয়েছেন। আজ বুধবার দুপুর ১টার দিকে পুরাতন ঢাকা-সিলেট মহাসড়কের সুরমা চা বাগান এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আমির খান শিপন পৌর এলাকার গড়াইল গ্রামের নাছির খানের ছেলে। 

তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর গোলাম মোস্তাফা জানান, শিপন ও চান মিয়া নামে এক যুবক চুনারুঘাট থেকে মোটরসাইকেলে করে মাধবপুরের দিকে আসার সময় দুপুর ১টার দিকে উল্লেখিত এলাকায় পৌঁছান। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে আমির খান শিপন ঘটনাস্থলেই নিহত ও চান মিয়া গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ পিকআপটি জব্দ করেছে। লাশ উদ্ধার করেছে পুলিশ।

১৫ সিনিয়র স্টাফ নার্স নিয়োগে বিজ্ঞপ্তি বাংলাদেশ স্পেশালাইজড…
  • ০৩ অক্টোবর ২০২৬
১২ দেশের গবেষকদের অংশগ্রহণে লোক প্রশাসন বিভাগের আন্তর্জাতিক…
  • ০৩ অক্টোবর ২০২৬
সহকারী শিক্ষক-প্রভাষক নিয়োগ দেবে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল…
  • ০৩ অক্টোবর ২০২৬
পুত্রবধূকে ‘চাকরি না দেওয়ায়’ স্কুলে তালা ম্যানেজিং কমিটির স…
  • ০৩ অক্টোবর ২০২৬
থাইল্যান্ডকে হারিয়ে হকিতে সপ্তম বাংলাদেশ
  • ০৩ অক্টোবর ২০২৬
ইউআইইউতে ‘ইকোনথন ২০২৬’ অনুষ্ঠিত
  • ০৩ অক্টোবর ২০২৬