ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সভাপতির ওপর হামলা

০৪ এপ্রিল ২০২১, ১১:৩৫ PM

© সংগৃহীত

ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি ফয়েজ উল্লাহর ওপর সিপিবি (বাংলাদেশ কমিউনিস্ট পার্টি) নেত্রী জলি তালুকদারের নেতৃত্বে হামলার অভিযোগ উঠেছে। এদিকে অভিযোগ অস্বীকার করে করেছেন জলি তালুকদার। রবিবার (৪ এপ্রিল) রাত ৯টার দিকে রাজধানীর পুরানা পল্টনে ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কার্যালয়ের পাশে এ ঘটনা ঘটে বলেজানিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক দীপক শীল।

এদিকে এক বিবৃতিতে ছাত্র ইউনিয়ন জানিয়েছে, এই ধরণের ঘটনা নিন্দনীয়। কোন কমিউনিস্ট নেতার আচরণ এমন হতে পারেনা। কমিউনিস্ট পার্টির মতো সুশৃঙ্খল সংগঠনের নেতাদের মধ্যে পরমত সহিষ্ণুতার অভাবই এই ধরণের ঘটনার অনুঘটক। আমরা বিশ্বাস করি, আদর্শের যুদ্ধে পরাজিতদের শেষ হাতিয়ার সন্ত্রাস। আমরা এই ঘটনার তীব্র নিন্দা এবং ন্যায় বিচার দাবি জানাই।

বিবৃতিতে বলা হয়, এ ঘটনার আগে আজ শ্রমজীবী মানুষদের সহযোগিতা নিশ্চিত করার দাবিতে পল্টনে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটি ঘোষিত মানবন্ধনে যোগ দিতে আসে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, কবি নজরুল সরকারি কলেজের দপ্তর সম্পাদক জোবায়ের সজল। সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখিকে কেন্দ্র করে তাকে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কার্যালয় মুক্তিভবন থেকে টেনে হেঁচড়ে বাইরে নিয়ে গিয়ে মারধর করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, শান্তিরনগর নেতা মঞ্জুর মঈন। এই সময় বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক দীপক শীল প্রতিবাদ করতে এগিয়ে আসলে তাকেও শারীরিকভাবে হেনস্থা করেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় সম্পাদক মন্ডলীর সদস্য জলি তালুকদার, জওহর লাল রায়সহ আরো কয়েকজন।

তবে হামলার বিষয়ে কিছুই জানেন না দাবি করে সিপিবি নেত্রী জলি তালুকদার বলেন, আমি এই ঘটনার কিছুই জানি না। আপনিসহ কয়েকজনের কাছ থেকে শুনলাম। আর ওরা (ছাত্র ইউনিয়নের নেতাকর্মী) আমাদের খুব আদরের ছোটভাই। ওদের ওপর হামলার প্রশ্নই ওঠে না।

অভিযোগ আছে, নতুন সম্মেলন দেওয়াকে কেন্দ্র করে সংগঠনটির বিভিন্ন অংশের মাঝে উত্তপ্ত অবস্থা বিরাজ করছে। ছাত্র ইউনিয়নের ৪০তম সম্মেলন বাতিল করে নতুন সম্মেলনের চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন জলি তালুকদারের নেতৃত্বাধীন সিপিবির একাংশ। আগামী ১২ তারিখ সম্মেলনের ডাকও দেওয়া হয়েছিলো। তবে করোনা পরিস্থিতি বিবেচনায় স্থগিত করা হয়েছে সম্মেলন।

যুক্তরাষ্ট্রে লিমনের প্রথম জানাজা বৃহস্পতিবার
  • ২৯ এপ্রিল ২০২৬
চুক্তি না হওয়া পর্যন্ত ইরানের ওপর নৌ অবরোধ বহাল থাকবে
  • ২৯ এপ্রিল ২০২৬
সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন যা…
  • ২৯ এপ্রিল ২০২৬
জনবল নিয়োগ দেবে  ট্রাস্ট ব্যাংক, কর্মস্থল ঢাকা
  • ২৯ এপ্রিল ২০২৬
চ্যাংদোলা করে নেতাকে বের করার ঘটনায় ছাত্রদলের ৫ নেতাকে শোকজ
  • ২৯ এপ্রিল ২০২৬
দুদকের ৬ মামলায় কারাগারে পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচ…
  • ২৯ এপ্রিল ২০২৬