নিজের ইচ্ছার কথা জানিয়ে গোলাম রাব্বানীর আবেগঘন স্ট্যাটাস

০৩ এপ্রিল ২০২১, ১২:০৯ PM
ডাকসুর সাবেক জিএস গোলাম রাব্বানী

ডাকসুর সাবেক জিএস গোলাম রাব্বানী © ফাইল ছবি

ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ডাকসুর সাবেক জিএস গোলাম রাব্বানী নিজের ফেসবুক পেজে এক আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শারীরিক সমস্যার কথা তুলে ধরার পাশাপাশি নিজের শেষ ইচ্ছার কথা জানিয়েছেন তিনি।

শনিবার সকালে দেওয়া স্ট্যাট্যাসে রাব্বানী লিখেছেন, 'জ্বর, সর্দিকাশি আর শারীরিক দুর্বলতার সঙ্গে গত দুদিন যাবত শ্বাসকষ্ট আর বুকে চাপ অনুভব করছি। গতরাতে কিছু সময়ের জন্য অক্সিজেন সিলিন্ডারও ব্যবহার করতে হয়েছে। যদি কিছু হয়ে যায়, যদি অকালে চলে যেতে হয়... এই আফসোস, হতাশা আর মনোকষ্ট নিয়েই যেতে হবে...

যে আদর্শ আর দলের জন্য এত ত্যাগ,  জীবন-যৌবন, ক্যারিয়ার, স্বাধ-আহলাদ সব জলাঞ্জলি দিয়ে ইতিবাচক কাজ করতে চাইলাম, সেই দলেরই স্বার্থান্বেষী মহলের কাছ থেকেই মিথ্যা অপবাদ আর চরম অন্যায় আচরণের শিকার হলাম! আত্মপক্ষ সমর্থন, সত্য-মিথ্যা যাচাই-বাছাই, তদন্ত এসবের নূন্যতম সুযোগও মিললো নাহ, যা যেকোনো মানুষেরই প্রাপ্য অধিকার।'

তিনি লিখেছেন, 'একজন প্রমাণিত দুর্নীতিবাজ ভিসিকে রক্ষা করতে গিয়ে বিশ্বের বৃহত্তম ছাত্রসংগঠন ও এর শীর্ষ নেতৃত্বকে মিথ্যা অভিযোগে কলঙ্কিত করা হলো। যার বিরুদ্ধে সকল তথ্যপ্রমাণ থাকার পরও কোন তদন্ত হলো না, বিচার হলো না! শিক্ষা মন্ত্রনালয়, ইউজিসি, দুদক সব দেখে, জেনে বুঝেও দুর্নীতিকে প্রশ্রয় দেয়া 'জিরো একশন টু করাপশন' নীতি অনুসরণ করলো!'

রাব্বানী আরও লিখেছেন, 'বেঁচে থাকলে নিজেই প্রমাণ করবো ইনশাআল্লাহ। আর যদি মারা যাই, তাহলে শেষ ইচ্ছে ও চাওয়া থাকবে, দেশ ও জনগণের টাকা পুকুর চুরি করে আমাদের ওপর মিথ্যা অপবাদ দেওয়া জাবি ভিসি যেন কোনভাবেই পার না পায়, জাতির সামনে যেন সত্যটা উন্মোচিত হয়, জোরপূর্বক থামিয়ে দেওয়া দুর্নীতিবিরোধী আন্দোলন যেন ফের শুরু হয়! ইউজিসি আর দুদকের যেন বিবেকবোধ জাগ্রত হয়! প্রাণের প্রতিষ্ঠান ছাত্রলীগ যেন কলঙ্কমুক্ত হয়।'

এর আগে গত ৩১শে মার্চ ফেসবুকে স্ট্যাটাস দিয়ে নিজেই করোনা আক্রান্ত হওয়ার কথা জানিয়েছিলেন গোলাম রাব্বানী।

১২ দেশের গবেষকদের অংশগ্রহণে লোক প্রশাসন বিভাগের আন্তর্জাতিক…
  • ০৩ অক্টোবর ২০২৬
সহকারী শিক্ষক-প্রভাষক নিয়োগ দেবে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল…
  • ০৩ অক্টোবর ২০২৬
পুত্রবধূকে ‘চাকরি না দেওয়ায়’ স্কুলে তালা দিলেন ম্যানেজিং কম…
  • ০৩ অক্টোবর ২০২৬
থাইল্যান্ডকে হারিয়ে হকিতে সপ্তম বাংলাদেশ
  • ০৩ অক্টোবর ২০২৬
ইউআইইউতে ‘ইকোনথন ২০২৬’ অনুষ্ঠিত
  • ০৩ অক্টোবর ২০২৬
শিক্ষকদের বদলিতে ‘সমস্তর’ শর্ত শিথিলের দাবি
  • ০৩ অক্টোবর ২০২৬