ছাত্র অধিকার পরিষদের ৩০ নেতাকর্মী রিমান্ড শেষে কারাগারে

২৯ মার্চ ২০২১, ০৬:৫৪ PM

© ফাইল ছবি

মোদীবিরোধী বিক্ষোভ থেকে গ্রেফতার হওয়া বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ৩০ নেতাকর্মীকে দু’দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। আজ সোমবার (২৯ মার্চ) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদবীর ইয়াছির আহসান চৌধুরী এ আদেশ দেন।

এদিন রিমান্ড শেষে তাদের আদালতে হাজির করে কারাগারে রাখার আবেদন করেন মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) সফিকুল ইসলাম আকন্দ।

অপরদিকে আসামিপক্ষে আইনজীবী সিরাজুল ইসলাম, খাদেমুল ইসলাম ও তৌফিক শাহরিয়ার এ সময় জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠান।  

একইদিনে সন্দেহজনকভাবে গ্রেফতার ইলিয়াস মিয়া নামে অপর এক আসামিকে একদিনের রিমান্ডে পাঠানো হয়।  এর আগে গত ২৬ মার্চ ছাত্র অধিকারের ৩০ নেতাকর্মীর দু’দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।  

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমনের প্রতিবাদে গত ২৫ মার্চ বিক্ষোভ মিছিল করে ছাত্র ও যুব অধিকার পরিষদ। মিছিল চলাকালে পুলিশের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়েন তারা। এরপর ছাত্র অধিকার ভারপ্রাপ্ত আহবায়ক রাশেদ খান, ফারুক হাসানসহ ৫১ জনকে আসামি করা হয়। এর মধ্যে ৩১ নেতাকর্মীকে এ মামলায় গ্রেফতার দেখানো হয়।

১২ দেশের গবেষকদের অংশগ্রহণে লোক প্রশাসন বিভাগের আন্তর্জাতিক…
  • ০৩ অক্টোবর ২০২৬
সহকারী শিক্ষক-প্রভাষক নিয়োগ দেবে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল…
  • ০৩ অক্টোবর ২০২৬
পুত্রবধূকে ‘চাকরি না দেওয়ায়’ স্কুলে তালা দিলেন ম্যানেজিং কম…
  • ০৩ অক্টোবর ২০২৬
থাইল্যান্ডকে হারিয়ে হকিতে সপ্তম বাংলাদেশ
  • ০৩ অক্টোবর ২০২৬
ইউআইইউতে ‘ইকোনথন ২০২৬’ অনুষ্ঠিত
  • ০৩ অক্টোবর ২০২৬
শিক্ষকদের বদলিতে ‘সমস্তর’ শর্ত শিথিলের দাবি
  • ০৩ অক্টোবর ২০২৬