গাড়ি চাপায় গুরুতর আহত ছাত্রলীগ নেতা তানভীর

২৫ মার্চ ২০২১, ০৫:৪৬ PM
গুরুতর আহত অবস্থায় তানভীর হাসান সৈকত

গুরুতর আহত অবস্থায় তানভীর হাসান সৈকত © টিডিসি ফটো

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের একটি গাড়ি চাপায় গুরুতর আহত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা তানভীর হাসান সৈকত। আজ বৃহস্পতিবার যাত্রাবাড়ী এলাকার সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন তিনি।

তানভীর হাসান সৈকত বলেন, জরুরি প্রয়োজনে বাসা থেকে বের হয়ে কাজে যাচ্ছিলাম। যাত্রাবাড়ী এলাকার ফ্রাইওভারের সামনের সড়কে আসলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের একটি গাড়ি এসে আমাকে চাপা দেয়। এতে হাতে-পায়ে প্রচন্ডরকম আঘাত প্রাপ্ত হই। পরে স্থানীয়রা গাড়িটি আটক করে পুলিশকে খবর দিয়ে থানায় পাঠিয়ে দেয়।

তিনি বলেন, এখানে আমার মৃত্যু হতে পারতো। সৃষ্টিকর্তার কৃপায় বেঁচে এসেছি। গাড়িটির কোন লাইসেন্সও ছিল না। ড্রাইভাবের অসতর্কতায় এমনটি হয়েছে। আমি প্রাথমিক চিকিৎসা নিয়েছি। বিষয়টি নিয়ে যাত্রাবাড়ী থানায় লিখিত অভিযোগও করেছি। পুলিশ যথাযথ ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন।

ছাত্রলীগের প্যানেল থেকে ডাকসুর সদস্য নির্বাচিত হওয়া তানভীর ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্যও ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার ও পারফরম্যান্স স্টাডিজের শিক্ষার্থী। তানভীর বিশ্ববিদ্যালয়ের গণরুমের সমস্যার সমাধান, করোনায় সঙ্কটে পড়া মানুষদের খাদ্য সহায়তাসহ বেশকিছু সামাজিক কাজে আলোচনায় ছিলেন।

১২ দেশের গবেষকদের অংশগ্রহণে লোক প্রশাসন বিভাগের আন্তর্জাতিক…
  • ০৩ অক্টোবর ২০২৬
সহকারী শিক্ষক-প্রভাষক নিয়োগ দেবে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল…
  • ০৩ অক্টোবর ২০২৬
পুত্রবধূকে ‘চাকরি না দেওয়ায়’ স্কুলে তালা দিলেন ম্যানেজিং কম…
  • ০৩ অক্টোবর ২০২৬
থাইল্যান্ডকে হারিয়ে হকিতে সপ্তম বাংলাদেশ
  • ০৩ অক্টোবর ২০২৬
ইউআইইউতে ‘ইকোনথন ২০২৬’ অনুষ্ঠিত
  • ০৩ অক্টোবর ২০২৬
শিক্ষকদের বদলিতে ‘সমস্তর’ শর্ত শিথিলের দাবি
  • ০৩ অক্টোবর ২০২৬