মামুনুল হককে গ্রেফতার না করলে অনশনের হুমকি ছাত্রলীগ নেতার

১৯ মার্চ ২০২১, ০৪:১৮ PM

© সংগৃহীত

সুনামগঞ্জের শাল্লায় হামলার প্রতিবাদ এবং হেফাজত নেতা মামুনুল হককে গ্রেফতারের দাবি করেছেন রাজধানীর কলাবাগান থানা ছাত্রলীগের সাংস্কৃতিক সম্পাদক এইচ আই হামজা। স্বাধীনতা দিবসের আগে মামুনুল হক গ্রেফতার না হলে অবিরাম অনশনের হুমকি দিয়েছেন তিনি।

শুক্রবার (১৯ মার্চ)  এক বিবৃতিতে এইচ আই হামজা বলেন, মুজিব জন্ম শতবর্ষ উদযাপন প্রাক্কালে সাম্প্রদায়িক গোষ্ঠী কতৃক এই ধরণের হামলা মানে অসাম্প্রদায়িক বাংলাদেশর মুক্তিযুদ্ধের চেতনাকে আঘাত করা। হেফাজত নেতা মামুনুল হকের বক্তব্য শেষে তার অনুসারীদের এই সাম্প্রদায়িক হামলার মাধ্যমে ধর্মীয় বিভাজন গাঢ় হচ্ছে। এতে দেশে দাঙ্গা বাঁধিয়ে ধর্মীয় উস্কানি সৃষ্টির চেষ্টা করা হচ্ছে।

হামজা আরও বলেন, শাল্লার হিন্দু অধ্যুষিত গ্রামে ন্যাকারজনক হামলার মাধ্যমে অসাম্প্রদায়িক বাংলাদেশের আবহমান কালের সংস্কৃতির উপর চরম আঘাত করা হয়েছে। মামুনুল হককে ২৬ মার্চের মধ্যে গ্রেফতার না করা হলে আমি অনশনে যাওয়ার সিদ্ধান্ত নিতে পারি।

প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬
মেজর আখতারুজ্জামানকে গ্রেপ্তারের প্রতিবাদে কিশোরগঞ্জ জেলা জ…
  • ০৩ অক্টোবর ২০২৬
এখনো উৎকণ্ঠা কাটেনি শতাধিক নিয়োগপত্র বঞ্চিতের, যাচ্ছেন অনশনে
  • ০৩ অক্টোবর ২০২৬
এভারকেয়ার হসপিটালে মেডিকেল অফিসার নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ৭…
  • ০৩ অক্টোবর ২০২৬
কর কমিশনারের কার্যালয়ে নতুন বেতন স্কেলে বিভিন্ন গ্রেডে ৪৯ প…
  • ০৩ অক্টোবর ২০২৬
বিএনপি আমার সঙ্গে মুনাফেকি করেছে: জুনাঈদ আল হাবীব
  • ০৩ অক্টোবর ২০২৬