মোদিবিরোধী আন্দোলন প্রতিহত করবে ছাত্রলীগ

১৮ মার্চ ২০২১, ০৬:৩৮ PM

© টিডিসি ফটো

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনবিরোধী আন্দোলন প্রতিহতের ঘোষণা দিয়েছেন ছাত্রলীগের নেতারা। সুনামগঞ্জের শাল্লা উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের ওপর হামলার প্রতিবাদে আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ থেকে এ ঘোষণা দেয়া হয়।

সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি সনজিত চন্দ্র দাস বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং জাতির পিতার জন্মবার্ষিকীতে যখন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা আসছেন তখন একটি গোষ্ঠী বিভিন্ন ধরনের পাঁয়তারা করছে। শুনেছি আগামীকাল রাজু ভাস্কর্যে বামজোট ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিবিরোধী সমাবেশ করবে। কালকে তাদের সঙ্গে দেখা হবে। তাদের কলিজা টেনে ছিঁড়ে ফেলা হবে।

পড়ুন: ২৬ মার্চ ঢাকায় আসছেন নরেন্দ্র মোদি

তিন বলেন, যেকোন মূল্যে আগামীকালের বামজোটের কর্মসূচি প্রতিহত করা হবে। আমরা যদি ১০ জনও থাকি, আমরা ১০ জন যে আদর্শে বিশ্বাস করি সে আদর্শিক শক্তি দিয়ে তাদের প্রতিহত করা হবে। এ ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুজিব আদর্শের সৈনিকের অভাব নেই। সীমালঙ্ঘন করবেন না, সীমালঙ্ঘন করলে পিঠের চামড়া থাকবে না।

এর আগে এদিন দুপুরে মধুর ক্যান্টিনের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকায় আগমন ঠেকানোর ঘোষণা দেয় প্রগতিশীল ছাত্রজোট। একইসঙ্গে আগমনের প্রতিবাদে কর্মসূচির ঘোষণা দেয় বামজোটের নেতারা।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বলেন, বাংলাদেশ যখন স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করছে তখন সাম্প্রদায়িক সন্ত্রাস ছড়ানো হচ্ছে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর জাতীয় উদযাপনের সাথে সংহতি প্রকাশ না করে একটি জনবিচ্ছিন্ন শক্তি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ঢাকা শহরে বিভিন্ন ধরনের তথাকথিত রাজনৈতিক কর্মসূচি দেয়ার চেষ্টা করছে।

তিনি বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন বাঙালির নৈতিক দায়িত্ব, এ উদযাপন যারা বাধাগ্রস্ত করার চেষ্টা করতে চায় তাদের দাঁতভাঙা জবাব দেয়া হবে। স্বাধীনভাবে বসবাসের অধিকারকে যারাই ক্ষতিগ্রস্ত করতে চায় তাদের বিরুদ্ধে বাংলাদেশ ছাত্রলীগ রাজপথে নেমে আসবে।

এতে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বরিকুল ইসলাম বাধন, মুক্তিযোদ্ধা ও গবেষণা বিষয়ক সম্পাদক মেহেদী হাসান তাপস, বেসরকারি বিশ্ববিদ্যালয় বিষয়ক সম্পাদক আল আমিন রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম বাদল প্রমূখ।

প্রসঙ্গত, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে অংশ নিতে আগামী ২৬-২৭ মার্চ নরেন্দ্র মোদি ঢাকা সফর করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঢাকা সফর করবেন। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে নরেন্দ্র মোদির এই সফর।

সরকারের প্রথম একনেক সভা শুরু, অনুমোদনের অপেক্ষায় ১৭ প্রকল্প 
  • ০৬ এপ্রিল ২০২৬
পে স্কেল চেয়ে দ্বিতীয় দিনের কর্মসূচিতে সরকারি কর্মচারীরা, প…
  • ০৬ এপ্রিল ২০২৬
নওগাঁয় চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে পুলিশ সদস্যের ২ পা বিচ্ছ…
  • ০৬ এপ্রিল ২০২৬
দেশে স্বর্ণের দামে বড় পতন
  • ০৬ এপ্রিল ২০২৬
‎কিশোরগঞ্জে ফুয়েল কার্ড ছাড়া মিলছে না জ্বালানি
  • ০৬ এপ্রিল ২০২৬
ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে মামা-ভাগনের মৃত্যু
  • ০৬ এপ্রিল ২০২৬