২৬ মার্চ ঢাকায় আসছেন নরেন্দ্র মোদি

১৭ মার্চ ২০২১, ১০:২৭ PM
নরেন্দ্র মোদি

নরেন্দ্র মোদি © ফাইল ফটো

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে অংশ নিতে বাংলাদেশে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী ২৬-২৭ মার্চ নরেন্দ্র মোদি ঢাকা সফর করবেন বলে মঙ্গলবার (১৬ মার্চ) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঢাকা সফর করবেন। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে নরেন্দ্র মোদির এই সফর।

নরেন্দ্র মোদি ঢাকা সফরকালে বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।

সফরকালে নরেন্দ্র মোদি আগামী ২৭ মার্চ সাতক্ষীরার শ্যামনগরে যাবেন। তিনি শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর গ্রামের যশোরেশ্বরী কালীমন্দির পরিদর্শন করবেন বলে সাতক্ষীরা পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান নিশ্চিত করেছেন।

মেজর আখতারুজ্জামানকে গ্রেপ্তারের প্রতিবাদে কিশোরগঞ্জ জেলা জ…
  • ০৩ অক্টোবর ২০২৬
এখনো উৎকণ্ঠা কাটেনি শতাধিক নিয়োগপত্র বঞ্চিতের, যাচ্ছেন অনশনে
  • ০৩ অক্টোবর ২০২৬
এভারকেয়ার হসপিটালে মেডিকেল অফিসার নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ৭…
  • ০৩ অক্টোবর ২০২৬
কর কমিশনারের কার্যালয়ে নতুন বেতন স্কেলে বিভিন্ন গ্রেডে ৪৯ প…
  • ০৩ অক্টোবর ২০২৬
বিএনপি আমার সঙ্গে মুনাফেকি করেছে: জুনাঈদ আল হাবীব
  • ০৩ অক্টোবর ২০২৬
শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আবেদন ২৫ অক্টো…
  • ০৩ অক্টোবর ২০২৬