কেন্দ্রীয় নেতাসহ ছাত্রদলের তিনজনকে আটক করেছে পুলিশ

০৬ মার্চ ২০২১, ০৯:২৫ AM
ছাত্রদলের লোগো

ছাত্রদলের লোগো © ফাইল ফটো

রাজধানীতে ছাত্রদলের তিন নেতাকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৬ মার্চ) রাত ৮টার দিকে রাজধানীর হাতিরপুল এলাকা থেকে আটক করা হয় তাদেরকে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

আটককৃতরা হলেন, ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মাহাবুব মিয়া, ঢাকা কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শামীম হোসেন, মো. আল-আমিন।

ছাত্রদলের তিন নেতাকে আটকের ঘটনায় নিন্দা জানিয়ে রুহুল কবির রিজভী বলেছেন, সরকার বিরোধী দলের নেতাকর্মীদের দমন করার জন্যই গ্রেপ্তার কার্যক্রম চালাচ্ছে। এরই অংশ হিসেবে ছাত্রদলের তিন নেতাকে আটক করা হয়েছে। এসময় আমি আটককৃতদের অবিলম্বে মুক্তি দাবি করেন তিনি।

মেজর আখতারুজ্জামানকে গ্রেপ্তারের প্রতিবাদে কিশোরগঞ্জ জেলা জ…
  • ০৩ অক্টোবর ২০২৬
এখনো উৎকণ্ঠা কাটেনি শতাধিক নিয়োগপত্র বঞ্চিতের, যাচ্ছেন অনশনে
  • ০৩ অক্টোবর ২০২৬
এভারকেয়ার হসপিটালে মেডিকেল অফিসার নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ৭…
  • ০৩ অক্টোবর ২০২৬
কর কমিশনারের কার্যালয়ে নতুন বেতন স্কেলে বিভিন্ন গ্রেডে ৪৯ প…
  • ০৩ অক্টোবর ২০২৬
বিএনপি আমার সঙ্গে মুনাফেকি করেছে: জুনাঈদ আল হাবীব
  • ০৩ অক্টোবর ২০২৬
শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আবেদন ২৫ অক্টো…
  • ০৩ অক্টোবর ২০২৬