পাকিস্তানি স্টাইলে ববি শিক্ষার্থীদের উপর হামলা হয়েছে

১৭ ফেব্রুয়ারি ২০২১, ১১:০৪ AM

© ফাইল ফটো

বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) শাখা ইশা ছাত্র আন্দোলন।

হামলার ঘটনার পর আজ বুধবার সকালে সংগঠনটির দপ্তর সম্পাদক মুহাম্মফ সোহেল হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘটনার বিচার দাবি করা হয়েছে।

ইশা ছাত্র আন্দোলনের বিবৃতিতে বলা হয়েছে, বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর পাকিস্তানি স্টাইলে রাতের আঁধারে হামলা করা হয়েছে। এর আগেও একাধিকবার এ ধরনের ঘটনা ঘটেছে। এসব ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছে ইশা ছাত্র আন্দোলন।

বিবৃতিতে বলা হয়, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উপর হামলায় জড়িতদের খুঁজে অনতিবিলম্বে আইনের আওতায় আওতায় আনতে হবে। যাতে করে আর কখনো এ ধরেন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।

এর আগে এর আগে গতকাল রাত আনুমানিক ১টার দিকে নগরীর রূপাতলি হাউজিংয়ে শিক্ষার্থীদের মেসে ববি) শিক্ষার্থীদের উপর সশস্ত্র হামলার চালায় দুর্বৃত্তরা। এতে অন্তত ১৫ জন শিক্ষার্থী আহত হয়েছেন। হামলায় গুরুতর আহত শিক্ষার্থীদের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম জলবায়ু ও দুর্যোগ সহনশীলতা সম্মেলন 
  • ১২ এপ্রিল ২০২৬
সৌদি আরবে যুদ্ধবিমান পাঠাল পাকিস্তান
  • ১২ এপ্রিল ২০২৬
খুলনায় তাঁতি দল নেতাকে কুপিয়ে হত্যা করল দুর্বৃত্তরা
  • ১২ এপ্রিল ২০২৬
এপ্রিলের শেষ সপ্তাহে চালু হচ্ছে ঢাকা-গোপালগঞ্জ ট্রেন: এমপি …
  • ১২ এপ্রিল ২০২৬
হঠাৎ অসুস্থ হয়ে পড়া ত্রাণমন্ত্রীর শারীরিক অবস্থা জানালেন এক…
  • ১২ এপ্রিল ২০২৬
নেত্রকোনায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
  • ১২ এপ্রিল ২০২৬
close