স্বৈরাচার প্রতিরোধ দিবসে ছাত্রলীগের শ্রদ্ধা

১৪ ফেব্রুয়ারি ২০২১, ১১:২৩ AM
শিক্ষা অধিকার চত্বরে স্বৈরাচার প্রতিরোধ দিবসে ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন

শিক্ষা অধিকার চত্বরে স্বৈরাচার প্রতিরোধ দিবসে ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন © টিডিসি ফটো

১৯৮৩ সালের ১৪ ফেব্রুয়ারি তৎকালীন এরশাদ সরকারের মজিদ খান শিক্ষানীতির প্রতিবাদ করতে গিয়ে পুলিশের গুলিতে নিহত শহীদদের স্মরণে ‘স্বৈরাচার প্রতিরোধ দিবস’ উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে ছাত্রলীগ।

আজ রোববার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৯টায় ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের নেতৃত্বে শিক্ষা ভবন মোড়ে অবস্থিত শিক্ষা অধিকার চত্বরে সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনসহ কেন্দ্রীয়, বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ১৯৮২ সালে বাংলাদেশের তৎকালীন স্বৈরশাসক হুসেইন মুহম্মদ এরশাদ সরকার একটি শিক্ষানীতি প্রণয়ন করে। এর পরিপ্রেক্ষিতে ১৯৮৩ সালের ১৪ ফেব্রুয়ারি সেই শিক্ষানীতির বিরুদ্ধে শিক্ষার্থীরা প্রতিবাদ সমাবেশ ও বাংলাদেশ সচিবালয়ে স্বারকলিপি দেয়ার কর্মসূচি গ্রহণ করেন। সেই প্রতিবাদ সমাবেশে পুলিশ টিয়ার গ্যাস, জল কামান ও গুলি বর্ষণ করে।

এতে জাফর, জয়নাল, মোজাম্মেল, আইয়ুব, কাঞ্চন, দিপালীসহ বেশ কয়েকজন শিক্ষার্থী নিহত হন। অসংখ্য শিক্ষার্থী আহত ও গ্রেপ্তার শিকার হন। আন্দোলনের মুখে পরবর্তীতে শিক্ষানীতিটি স্থগিত করা হয়। তখন থেকে ১৪ ফেব্রুয়ারি দিনটিকে ‘স্বৈরাচার প্রতিরোধ দিবস’ হিসেবে পালন করা শুরু হয়।

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬