বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে সাতকানিয়ায় ছাত্রলীগের বিক্ষোভ

০৯ ডিসেম্বর ২০২০, ০৯:৪০ PM

© টিডিসি ফটো

কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা সদর ইউনিয়ন ছাত্রলীগ।

আজ বুধবার (৯ ডিসেম্বর) বিকালে উপজেলার ঠাকুর দিঘী বাজারে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের এই মিছিলটা প্রদক্ষিণ করে। এ কর্মসূচিতে উপজেলা ও ইউনিয়ন যুবলীগের নেতাকর্মীরাও উপস্থিত ছিলন।

পরে সংক্ষিপ্ত এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কে. এম পারভেজ উদ্দিন।

এছাড়াও সাবেক উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি রাকিব চৌধুরী, ছাত্রলীগ নেতা আহাদুল ইসলাম জাবেদ, মোঃ পারভেজ, তাহিল চৌধুরী, মিজানুর রহমান জয়, নুর উদ্দিন ওয়াসি, মোঃ আরফাত, মোঃ রাকিব প্রমুখ বক্তব্যে রাখেন।

সমাবেশে বক্তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানায়।

পুলিশ পরিচয়ে খুবি শিক্ষার্থীকে জিম্মি করে মুক্তিপণ আদায়
  • ০৪ অক্টোবর ২০২৬
নেপালে ভয়াবহ বন্যার ৩৭ দিন পর এক মালয়েশিয়ানকে জীবিত উদ্ধার
  • ০৪ অক্টোবর ২০২৬
দুই মোটরসাইকেল ও নসিমনের সাথে ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল ৩ …
  • ০৪ অক্টোবর ২০২৬
পরপর তিন ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানীসহ দেশের কয়েকটি অঞ্চল
  • ০৪ অক্টোবর ২০২৬
বিএনপির সম্মেলন থেকে ফেরার পথে ছাত্রদল নেতার মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
রুয়েটে আবাসিক হলে লিফট চালুর দাবিতে উপাচার্যের বাসভবনে শিক…
  • ০৪ অক্টোবর ২০২৬