ভাস্কর্যে হামলাকারীদের গণধোলাই দিয়ে হাত-পা ভেঙে দেবেন: জয়

০৬ ডিসেম্বর ২০২০, ০১:৪৬ PM
আল নাহিয়ান খান জয়

আল নাহিয়ান খান জয় © ফাইল ফটো

কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে সারাদেশে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কেন্দ্রীয়ভাবে বিক্ষোভ করেছে বাংলাদেশ ছাত্রলীগ।

আজ রবিবার (৬ ডিসেম্বর) দুপুরে এই বিক্ষোভ মিছিল বের করেন সংগঠনের নেতাকর্মীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের মধুর কেন্টিন থেকে শুরু হয়ে টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয়ের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের সঞ্চলনায় সমাবেশে সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সনজিত চন্দ্র দাস, সাধারণ সম্পাদব সাদ্দাম হোসেনসহ কেন্দ্রীয়, মহানগর, ঢাকা বিশ্ববিদ্যালয় ও হল শাখার অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশ থেকে বঙ্গবন্ধুর ভাস্কর্যের অবমাননাকারীদের দ্রুত গ্রেফতার করে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

সভাপতির বক্তব্যে আল নাহিয়ান খান জয় বলেন, রাতের আঁধারে যারা জাতির জনকের ভাস্কর্যকে অবমাননা করেছে তাদেরকে সিসিটিভির মাধ্যমে দেখা গেছে।

তাদের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে ছাত্রলীগ সভাপতি বলেন, আমি চ্যালেঞ্জ করছি তোরা সামনে আয়, তোদের মোকাবিলার জন্য আমি আল নাহিয়ান খান জয়ই যথেষ্ট।

এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের পাকিস্তানী প্রেতাত্মা উল্লেখ করে এ সময় ছাত্রলীগ নেতাকর্মীদের উদ্দেশে জয় বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্যকে অবমাননাকারীদের যেখানে পাবেন, তাদেরকে পুলিশে ‍তুলে দেয়ার আগে গণধোলাই দিয়ে হাত-পা ভেঙে দিবেন।

পুলিশ পরিচয়ে খুবি শিক্ষার্থীকে জিম্মি করে মুক্তিপণ আদায়
  • ০৪ অক্টোবর ২০২৬
নেপালে ভয়াবহ বন্যার ৩৭ দিন পর এক মালয়েশিয়ানকে জীবিত উদ্ধার
  • ০৪ অক্টোবর ২০২৬
দুই মোটরসাইকেল ও নসিমনের সাথে ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল ৩ …
  • ০৪ অক্টোবর ২০২৬
পরপর তিন ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানীসহ দেশের কয়েকটি অঞ্চল
  • ০৪ অক্টোবর ২০২৬
বিএনপির সম্মেলন থেকে ফেরার পথে ছাত্রদল নেতার মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
রুয়েটে আবাসিক হলে লিফট চালুর দাবিতে উপাচার্যের বাসভবনে শিক…
  • ০৪ অক্টোবর ২০২৬