গ্রেপ্তার নেতাকর্মীদের দেখতে কারাগারে বিএনপির ইশরাক

০৩ ডিসেম্বর ২০২০, ০৯:২০ PM
গ্রেফতার হওয়া নেতাকর্মীদের দেখতে কেন্দ্রীয় কারাগারে ইশরাক

গ্রেফতার হওয়া নেতাকর্মীদের দেখতে কেন্দ্রীয় কারাগারে ইশরাক © সংগৃহীত

সম্প্রতি রাজধানীতে গাড়ি পোড়ানো মামলায় গ্রেপ্তার হওয়া বিএনপি নেতা কর্মীদের দেখতে এবং সার্বিক খোঁজখবর নিতে কেন্দ্রীয় কারাগারে গেছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

আজ বৃহস্পতিবার দুপুরে কেরানীগঞ্জে অবস্থিত কেন্দ্রীয় কারাগারে যান তিনি। তবে বন্দী নেতা-কর্মীদের সাথে সাক্ষাৎ করতে পারেননি তিনি।

বিএনপি সূত্র জানিয়েছে, এসময় ইশরাক কারাগারের প্রধান ফটকেই কিছুক্ষন অবস্থান করে বন্দীদের বিষয়ে সার্বিক খোঁজখবর নেন তিনি। সেই সাথে বন্দীদের সাথে সদয় আচরনের জন্য কারা কর্তৃপক্ষকে অনুরোধও জানান ইশরাক হোসেন।

এসময়, প্রায় ৫০ বন্দীকে আর্থিক সহায়তা প্রদান করে আসেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। তবে সাক্ষাতের বিষয়ে কারা কর্তৃপক্ষ বলছে, করোনা মহামারীর কারণে দেশের কারাগারগুলোতে বন্দীদের সাথে সাক্ষৎ বিনিময় বন্ধ রাখা হয়েছে।

পুলিশ পরিচয়ে খুবি শিক্ষার্থীকে জিম্মি করে মুক্তিপণ আদায়
  • ০৪ অক্টোবর ২০২৬
নেপালে ভয়াবহ বন্যার ৩৭ দিন পর এক মালয়েশিয়ানকে জীবিত উদ্ধার
  • ০৪ অক্টোবর ২০২৬
দুই মোটরসাইকেল ও নসিমনের সাথে ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল ৩ …
  • ০৪ অক্টোবর ২০২৬
পরপর তিন ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানীসহ দেশের কয়েকটি অঞ্চল
  • ০৪ অক্টোবর ২০২৬
বিএনপির সম্মেলন থেকে ফেরার পথে ছাত্রদল নেতার মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
রুয়েটে আবাসিক হলে লিফট চালুর দাবিতে উপাচার্যের বাসভবনে শিক…
  • ০৪ অক্টোবর ২০২৬