ছাত্রলীগের কমিটি গঠনে অনিয়ম তদন্তে কেন্দ্রীয় ছাত্রলীগ

০২ ডিসেম্বর ২০২০, ১২:২৩ AM
লোগো

লোগো © ফাইল ফটো

চট্টড়্রামের সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগের কমিটি গঠনে ‘আর্থিক লেনদেনের’ বিষয়ে উঠা অভিযোগ খতিয়ে দেখতে দুই সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। আগামি সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন কেন্দ্রীয় দফতর সেলে জমা দেওয়ার জন্য বলা হয়েছে ।

মঙ্গলবার (১ ডিসেম্বর) কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তদন্ত কমিটি গঠনের বিষয়টি জানানো হয়।

তদন্ত কমিটির সদস্যরা হলেন- কেন্দ্রীয় ছাত্রলীগের মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক নাহিদ হাসান শাহীন ও প্রশিক্ষণ সম্পাদক হায়দার মোহাম্মদ জিতু।

প্রসঙ্গত, সম্প্রতি সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগের কমিটি গঠনে আর্থিক লেনদেনের বেশ কয়েকটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ওই রেকর্ডে পূর্বের কমিটি বহাল রাখার জন্য জেলা ছাত্রলীগের নেতাদের আট লাখ টাকা ঘুষ গ্রহণ ও পরে এর মধ্য থেকে সাত লাখ টাকা ফেরত দেওয়ার তথ্য জানা যায়।

পুলিশ পরিচয়ে খুবি শিক্ষার্থীকে জিম্মি করে মুক্তিপণ আদায়
  • ০৪ অক্টোবর ২০২৬
নেপালে ভয়াবহ বন্যার ৩৭ দিন পর এক মালয়েশিয়ানকে জীবিত উদ্ধার
  • ০৪ অক্টোবর ২০২৬
দুই মোটরসাইকেল ও নসিমনের সাথে ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল ৩ …
  • ০৪ অক্টোবর ২০২৬
পরপর তিন ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানীসহ দেশের কয়েকটি অঞ্চল
  • ০৪ অক্টোবর ২০২৬
বিএনপির সম্মেলন থেকে ফেরার পথে ছাত্রদল নেতার মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
রুয়েটে আবাসিক হলে লিফট চালুর দাবিতে উপাচার্যের বাসভবনে শিক…
  • ০৪ অক্টোবর ২০২৬