ঘরবন্দী মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ ছাত্রদল নেতা ইজাজ শাহর

২১ মে ২০২০, ০৬:১৪ PM

© সংগৃহীত

রংপুরের বদরগঞ্জে ঘরবন্দী অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করলেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক এসএম ইসামন্তাজ ইজাজ শাহ্। তিনি তাদের মধ্যে দেড় টন চাল বিতরণ করেন বলে জানা গেছে।

ইজাজ শাহ্ জানিয়েছেন, দুই মাস ধরে তিনি করোনায় ক্ষতিগ্রস্ত গৃহবন্দী অসহায় মানুষষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত রেখেছেন। উপজেলার কুতুবপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় চাল বিতরণ করছেন তিনি।

এরইমধ্যে ওই ইউনিয়নের নামাপাড়া, পশ্চিমপাড়া, সরদারপাড়া, দক্ষিণপাড়া, শাহপাড়া, অরুন্নেছা, রজবোল্লা ও নাটারাম এলাকার শতাধিক পরিবারের মাঝে অবস্থা অনুযায়ী ১০ থেকে ৫০ কেজি পর্যন্ত চাল বিতরণ করেন।

এছাড়াও ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত সাত জন শিক্ষার্থীকে ২০ থেকে ৩০ কেজি করে চাল দেন।

ইজাজ শাহ্ আরো জানান, অন্যান্য এলাকায়ও সামর্থ্য অনুযায়ী পর্যায়ক্রমে চাল ও খাদ্যসামগ্রী বিতরণ করা হবে। তিনি নিজেই বাড়ি বাড়ি গিয়ে অসহায় মানুষের হাতে চাল তুলে দিচ্ছেন। এ কাজে তাকে সহযোগিতা করছেন স্থানীয় ছাত্রদল নেতা রিয়াজ, হাজ্জাদ, কাইউম, আরিফ, আখরুজ্জামান ও মানিক।

উল্লেখ্য, ছাত্রদলের এই নেতা গত এপ্রিলে প্রায় দুইশ’ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী, সাবান ও ফেস মাস্ক বিতরণ করেন। এছাড়া নিজ এলাকায় কয়েকবার জীবানুনাশক স্প্রে করেন। তিনি প্রতিনিয়ত করোনা প্রতিরোধে সচেতনতামুলক কাজ করে যাচ্ছেন। পাশাপাশি ঢাকা থেকে যাওয়া মানুষকে ১৪ দিনের হোমকোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা এবং প্রয়োজনীয় অন্যান্য সহযোগিতা প্রদান করছেন বলে জানা গেছে।

ঢাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় মামলা না নেওয়ায় পুলিশের বির…
  • ২২ এপ্রিল ২০২৬
প্রতিটি ক্যাম্পাসে আমরা আপনাদেরকে হাজার হাজার বার গুপ্ত বলব…
  • ২১ এপ্রিল ২০২৬
জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের আহ্বান রাবি ছাত্রদল সভাপত…
  • ২১ এপ্রিল ২০২৬
চারদিন ধরে নিখোঁজ আমেরিকার বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া নোবিপ্রবির …
  • ২১ এপ্রিল ২০২৬
সুইপারের মা-হারা কনের বিয়েতে গাজীপুরের ডিসি, প্রশংসার বন্যা
  • ২১ এপ্রিল ২০২৬
বিদ্যালয়ে শিক্ষার্থীদের ফোন নিষিদ্ধে আইন করার দাবি সংসদে
  • ২১ এপ্রিল ২০২৬