ঘূর্ণিঝড় আম্ফান মোকাবিলায় ছাত্র অধিকার পরিষদের স্বেচ্ছাসেবক টিম

১৯ মে ২০২০, ১০:২০ PM

© ফাইল ফটো

ঘূর্ণিঝড় আম্ফান মোকাবিলায় ভোলা জেলা ছাত্র অধিকার পরিষদ ৩০০ সদস্য বিশিষ্ট স্বেচ্ছাসেবক টিম গঠন করেছে। জেলার ছয়টি উপজেলায় এই স্বেচ্ছাসেবকরা মাঠে থেকে কাজ করবেন।

টীম গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক মোঃ আরিফ হোসেন। পাশাপাশি সহযোগিতা করেন শাহাবুদ্দিন, তৈয়ব, শরীফ, শাকিল, জাহিদ, অন্তর, বাহার, সোহাগ প্রমুখ।

এক প্রশ্নের জবাবে আরিফ হোসেন বলেন, স্বেচ্ছাসেবকদের মুল কাজ হবে সচেতনতামূলক মাইকিং করা, সামাজিক দুরত্ব বজায় রেখে যথাসময়ে নিরাপদে মানুষকে আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা, রেডক্রিসেন্টসহ সরকারি কাজে পাশে থেকে সহযোগিতা করা।

ভোলার কেউ যদি স্বেচ্ছাসেবক হিসাবে ছাত্র অধিকার পরিষদের স্বেচ্ছাসেবক টিমের সাথে কাজ করতে চান তাহলে ০১৬৮০৯৬৭৭৬৭-এই মোবাইল নাম্বারে যোগাযোগ করতে বলা হয়েছে।

স্বেচ্ছাসেবকদের সাথে যোগাযোগ করা যাবে নিম্নোক্ত মোবাইল নাম্বারের গুলোর মাধ্যমে-

আসমাউল হুসনা ০১৯৯৬৯৪৫২৯১, রেদোয়ান ০১৭২৫২১২২৬৮, সাহাবুদ্দিন ০১৭১৮৬৮৩৬৩৯, এইচ এ শরিফ ০১৮৭৬-৮১৮০০৮, মোঃ সোহাগ ০১৭০৬৬০৮১৩৮, হেলাল উদ্দিন ০১৭১৮০৮৭২৮৪, তৈয়বুর রহমান ০১৯৫৪৩৩৪১০৫, সাইফুল ইসলাম ০১৭১৬০০৭২১০, মোঃ জাহিদ ০১৩১০৯২৭৫৯৮ এবং মোঃ রাইসুল‌ ০১৭৭৮০৭৭৮৭৭।

সরকারি হাসপাতালের চাপ কমাতে ৪ বেসরকারি হাসপাতালের সেবা কিনব…
  • ০৪ অক্টোবর ২০২৬
টেরিটরি রিটেইল এক্সিকিউটিভ নিয়োগ দেবে ভিভো বাংলাদেশ, আবেদন …
  • ০৪ অক্টোবর ২০২৬
সেই মিশনকে নিয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ রাশেদের
  • ০৪ অক্টোবর ২০২৬
ছাত্রদল নেতাকে ফুটন্ত পানি দিয়ে ঝলসে দেওয়ার অভিযোগ আ’লীগ নে…
  • ০৪ অক্টোবর ২০২৬
এমপিওভুক্তি ও বন্ধ ইস্যুতে মন্ত্রণালয়ের আপিল শুনানির তারিখ …
  • ০৪ অক্টোবর ২০২৬
‘সংস্কার বাতিল করে ফের দলীয় অলিগার্কদের হাতে ব্যাংকের জমিদা…
  • ০৪ অক্টোবর ২০২৬