অসচ্ছল মানুষের মাঝে ইফতার বিতরণ ছাত্রদলের

১৪ মে ২০২০, ০৯:২২ PM

© টিডিসি ফটো

‘মানুষ মানুষের জন্য’ এই স্লোগানে বিএনপির নির্দেশনা মোতাবেক অসচ্ছল মানুষের মাঝে ইফতারসামগ্রী বিতরণ করেছে ছাত্রদল। আজ বৃহস্পতিবার (১৪ মে) বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে প্রায় ৮০০ জনের মধ্যে ইফতার বিতরণ করা হয়। 

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। ছাত্রদলের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরও উপস্থিত ছিলেন বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক, ডক্টরস এসোসিয়েশন অফ বাংলাদেশ (ড্যাব)-এর কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবং ঢাকা মহানগর-এর সভাপতি ডা. সরকার মাহবুব আহমেদ শামিম, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, সিনিয়র সহ সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, সিনিয়র যুগ্ম সম্পাদক আমিনুর রহমান আমিন, সাংগঠনিক সম্পাদক সাইফ মাহামুদ জুয়েল, ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক আব্দুস সাত্তার পাটোয়ারী, বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ ছাত্রদলের সভাপতি এ.এস.এম রাকিবুল ইসলাম আকাশ, সাধারণ সম্পাদক লাবিদ রহমান, সিনিয়র যুগ্ম সম্পাদক তানজীম রুবাইয়াত আফিফ প্রমুখ।

ব্রাজিল ম্যাচের আগে জাপানের বড় চিন্তা একটাই
  • ২৯ জুন ২০২৬
অতিরিক্ত ভাড়া আদায়, বিএম কলেজে আটক শতাধিক অটোরিকশা ও সিএনজি 
  • ২৯ জুন ২০২৬
টিউশনির ফাঁদ ভেঙে বিসিএস ক্যাডার কুবির নিহাল
  • ২৯ জুন ২০২৬
অষ্টম শ্রেণির ছাত্রীকে অপহরণ করে রাতভর সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ…
  • ২৮ জুন ২০২৬
তাসকিন-মিমের সঙ্গে আনন্দঘন সময় কাটালেন ওয়ালটনের ২৪ ক্রেতা 
  • ২৮ জুন ২০২৬
এসিবিএসপির মেম্বার রিলেশনস কমিটির নতুন চেয়ার আইইউবির অধ্যাপ…
  • ২৮ জুন ২০২৬