কামরাঙ্গীরচরে কর্মহীন পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ ছাত্রদলের

০৮ মে ২০২০, ১০:১৬ PM

© টিডিসি ফটো

ছাত্রদলের সাবেক সভাপতি নাসির উদ্দিন আহম্মেদ পিন্টুর ৫ম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কামরাঙ্গীচরে কর্মহীন পরিবারের মধ্যে খাদ্য ও ইফতারসামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ শুক্রবার ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের পক্ষ থেকে ২০০ অসহায় ও কর্মহীন পরিবারের মধ্যে এসব ত্রাণ ও ইফতারসামগ্রী বিতরণ করা হয়।

এছাড়া ঢাকা মহানগর দক্ষিণ এর অন্তর্ভুক্ত দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদল বিকেলে ৪টায় কলেজের সামনে প্রায় ২৫০ জন অসহায় ও কর্মহীন মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, সহ-সভাপতি হাফিজুর রহমান, সহ-সভাপতি মুক্তাদির হোসেন তরু, যুগ্ম-সম্পাদক তানজিল হাসান, সহ-সাধারণ সম্পাদক আকতার হোসেন, রাজু আহমদ, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাধারণ সম্পাদক এম এ গাফফার হোসেন, সহ-সভাপতি নাহিদুল ইসলাম নাহিদ, মোস্তাক আহমেদ, কামরাঙ্গীরচর থানা ছাত্রদলের সভাপতি সোহেল আরমান, দনিয়া কলেজ ছাত্রদলের আহবায়ক ইব্রাহিম সরকার, সদস্য সচিব নূর মোহাম্মদসহ মহানগর, থানা ও কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ।

সরকারি হাসপাতালের চাপ কমাতে ৪ বেসরকারি হাসপাতালের সেবা কিনব…
  • ০৪ অক্টোবর ২০২৬
টেরিটরি রিটেইল এক্সিকিউটিভ নিয়োগ দেবে ভিভো বাংলাদেশ, আবেদন …
  • ০৪ অক্টোবর ২০২৬
সেই মিশনকে নিয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ রাশেদের
  • ০৪ অক্টোবর ২০২৬
ছাত্রদল নেতাকে ফুটন্ত পানি দিয়ে ঝলসে দেওয়ার অভিযোগ আ’লীগ নে…
  • ০৪ অক্টোবর ২০২৬
এমপিওভুক্তি ও বন্ধ ইস্যুতে মন্ত্রণালয়ের আপিল শুনানির তারিখ …
  • ০৪ অক্টোবর ২০২৬
‘সংস্কার বাতিল করে ফের দলীয় অলিগার্কদের হাতে ব্যাংকের জমিদা…
  • ০৪ অক্টোবর ২০২৬