অর্ধশত হতদরিদ্র পরিবারকে খাদ্যসামগ্রী দিল তিতুমীর কলেজ ছাত্রদল

২৪ এপ্রিল ২০২০, ০৪:৫৯ PM

© টিডিসি ফটো

করোনাভাইরাসের কারণে অসহায় অবস্থার মধ্যে পড়া মানুষের পাশে দাঁড়িয়েছে তিতুমীর কলেজ শাখা ছাত্রদল। আজ শুক্রবার (২৪ এপ্রিল) রাজধানীর মহাখালী কড়াইল বস্তির অর্ধশতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন শাখার নেতার্কীরা।

জানা গেছে, আজ জুমা নামাজের পর ছাত্রদলের সাংগঠনিক অভিভাবকের নির্দেশে তিতুমীর কলেজ সংলগ্ন কলোম্বিয়া সুপার মার্কেটের সামনে মহাখালী করাইল বস্তির অর্ধশতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন, কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি কাজী রওনুকল ইসলাম শ্রাবণ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা মিঠুসহ তিতুমীর কলেজ ছাত্রদল- জলতরঙ্গ ইউনিটের নেতৃবৃন্দ।

কাজী রওনকুল ইসলাম শ্রাবণ বলেন, অতীতেও দেশ ও দলের যেকোন প্রয়োজনে তিতুমীর কলেজ ছাত্রদল পাশে ছিল। এবারও দেশ ও জাতির প্রয়োজনে ভিন্ন রুপে সাধারণ জনগণের পাশে দাঁড়িয়েছে তিতুমীর কলেজ ছাত্রদল। ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

সরকারি হাসপাতালের চাপ কমাতে ৪ বেসরকারি হাসপাতালের সেবা কিনব…
  • ০৪ অক্টোবর ২০২৬
টেরিটরি রিটেইল এক্সিকিউটিভ নিয়োগ দেবে ভিভো বাংলাদেশ, আবেদন …
  • ০৪ অক্টোবর ২০২৬
সেই মিশনকে নিয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ রাশেদের
  • ০৪ অক্টোবর ২০২৬
ছাত্রদল নেতাকে ফুটন্ত পানি দিয়ে ঝলসে দেওয়ার অভিযোগ আ’লীগ নে…
  • ০৪ অক্টোবর ২০২৬
এমপিওভুক্তি ও বন্ধ ইস্যুতে মন্ত্রণালয়ের আপিল শুনানির তারিখ …
  • ০৪ অক্টোবর ২০২৬
‘সংস্কার বাতিল করে ফের দলীয় অলিগার্কদের হাতে ব্যাংকের জমিদা…
  • ০৪ অক্টোবর ২০২৬