অর্ধশত কর্মচারীর পরিবারের পাশে খাদ্য সামগ্রী নিয়ে জাবি ছাত্রলীগ

২১ এপ্রিল ২০২০, ১০:১৭ AM

করোনাভাইরাসে দিশেহারা বিশ্ববাসী। বিশ্বের বেশিরভাগ দেশে এ ভাইরাস হানা দিয়েছে। বাংলাদেশেও করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ও মৃত্যুর সংখ্যা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। করোনা থেকে মুক্তির জন্য সরকার বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছে। সাধারণ ছুটি ও জনসমাগম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ষোষণা করেছে সরকার।

এমন অবস্থায় করোনার কারণে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে নিম্নআয় ও মধ্যবিত্ত পরিবারের মানুষ। এসব অসহায় মানুষের পরিবারের পাশে দাঁড়িয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। রাতের অন্ধকারে বিশ্ববিদ্যালয়টির অসহায় অর্ধশত কর্মচারীর পরিবারের বাড়ি খাবার পৌঁছে দিল শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।

সোমবার দিবাগত রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী কলাবাগানে, গেরুয়ায় অবস্থানরত কর্মচারীদের বাড়িতে এই খাবার সামগ্রী দিয়ে আসেন তারা। খাবার সামগ্রীর মধ্যে ছিল ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার তেল, ১ কেজি পেঁয়াজ, ১ পিস সাবান ও ১ কেজি লবন।

এই সময় উপস্থিত ছিলেন- শাখা ছাত্রলীগের উপ-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রাকিবুল হাসান শাওন, সহ-সম্পাদক আব্দুল্লাহ আল আজিম সৈকতসহ ছাত্রলীগ কর্মী ফিরোজ, দীপ্ত, জুবায়ের।

এই বিষয়ে শাখা ছাত্রলীগের উপ-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রাকিবুল হাসান শাওন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ও বাংলাদেশ ছাত্রলীগ -কেন্দ্রীয় নির্বাহী সংসদের আহবানে আমরা জাবি ছাত্রলীগ পরিবার উপহার স্বরূপ খাদ্য সামগ্রী নিয়ে মধ্যবিত্ত পরিবারের পাশে আছি।

এই কাজে সহযোগীতা করেছেন শাখা ছাত্রলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আলম শেখ ও সহ-সম্পাদক হাবিবুর রহমান লিটন ও তানজিলুল ইসলাম।

প্রসঙ্গত, এর আগে করোনা ভাইরাস থেকে মুক্তি পেতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার দিয়ে শ্রমজীবী জনসাধারনের পাশে দাঁড়িয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।

কালার পেপারে ছাপা হবে নতুন ৪ পাঠ্যবই
  • ০৪ অক্টোবর ২০২৬
পে স্কেলের পে ফিক্সেশন শুরু কাল, তথ্য ভুল হলে যা করবেন
  • ০৪ অক্টোবর ২০২৬
এলপিজির দাম ফের বাড়ল আড়াইশর বেশি
  • ০৪ অক্টোবর ২০২৬
দেশের ৩০ হাজার ৭৮৩ স্কুল-কলেজ-মাদ্রাসা জাতীয়করণের দাবি, প্র…
  • ০৪ অক্টোবর ২০২৬
না ফেরার দেশে ঢাবি অধ্যাপক নিম চন্দ্র ভৌমিক, উপাচার্যের শোক
  • ০৪ অক্টোবর ২০২৬
২০ জেলায় সমন্বিত মেডিকেল অক্সিজেন প্রকল্প হাতে নিচ্ছে সরকার…
  • ০৪ অক্টোবর ২০২৬