অসহায়দের হাতে খাদ্যসামগ্রী তুলে দিলেন ছাত্রদল নেতা শ্রাবণ

১৯ এপ্রিল ২০২০, ০৮:৫৯ PM

© টিডিসি ফটো

চীন থেকে ছড়ানো করোনাভাইরাস ভয়াবহ আকারে ছড়িয়েছে বাংলাদেশেও। এ অবস্থায় অসহায় অবস্থায় পড়েছে নিম্ন আয়ের মানুষ। তাদের সহায়তায় সরকারের পাশাপাশি বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের উদ্যোগেও খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে।

এ অবস্থায় অসহায় মানুষের সহযোগিতায় এগিয়ে এসেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ। জানা গেছে, প্রায় দুই শতাধিক পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালনা করেছেন তিনি।

দলীয় নির্দেশনায় এসব অসহায় মানুষের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন তিনি। শ্রাবণের আর্থিক পৃষ্ঠপোষোকতা এবং সার্বিক তত্বাবধানে আজ সোমবার (১৯ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার তিন নেতার মাজার, শাহবাগ এবং নিউমার্কেট এলাকায় এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

সরকারি হাসপাতালের চাপ কমাতে ৪ বেসরকারি হাসপাতালের সেবা কিনব…
  • ০৪ অক্টোবর ২০২৬
টেরিটরি রিটেইল এক্সিকিউটিভ নিয়োগ দেবে ভিভো বাংলাদেশ, আবেদন …
  • ০৪ অক্টোবর ২০২৬
সেই মিশনকে নিয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ রাশেদের
  • ০৪ অক্টোবর ২০২৬
ছাত্রদল নেতাকে ফুটন্ত পানি দিয়ে ঝলসে দেওয়ার অভিযোগ আ’লীগ নে…
  • ০৪ অক্টোবর ২০২৬
এমপিওভুক্তি ও বন্ধ ইস্যুতে মন্ত্রণালয়ের আপিল শুনানির তারিখ …
  • ০৪ অক্টোবর ২০২৬
‘সংস্কার বাতিল করে ফের দলীয় অলিগার্কদের হাতে ব্যাংকের জমিদা…
  • ০৪ অক্টোবর ২০২৬