কর্মহীনদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করলেন ছাত্রদল নেতা ইস্তিয়াক

১২ এপ্রিল ২০২০, ০২:১৪ PM

© টিডিসি ফটো

খুলনার পিটিআই ব্যাংক মোড় ও আহসান আহমেদ রোডে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন মহানগর ছাত্রদলের যুগ্মসম্পাদক ইস্তিয়াক আহমেদ ইস্তি। এসময় কর্মহীন হয়ে পড়া ১৫০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী তুলে দেন তিনি।

ইস্তি জানান, ‘দলীয় নির্দেশনায় ছাত্রদল নেতৃবৃন্দ দেশজুড়ে কর্মহীন-অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছে। এরই ধারাবাহিকতায় খুলনা-৩ আসনে বিএনপি সমর্থিত প্রার্থী রকিবুল ইসলাম বকুলের দিকনির্দেশনায় আমারা খাদ্যসামগ্রী বিতরণ করেছি।’

এছাড়াও রমজান মাসে ১০০ মধ্যবিত্ত পরিবারের কাছে ইফতারে প্রয়োজনীয় সামগ্রী পৌছে দেয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি। এসময় আরো উপস্হিত ছিলেন, খুলনা জেলা ছাত্রদলের সভাপতি মান্নান মিস্ত্রী, খুলনা মহানগর ছাত্রদলের সহ-সাংগাঠনিক সম্পাদক রাজু আহমেদ, খুলনা মহানগর যুবদলের সমবায় সম্পাদক সজীব তালুকদার, জেলা যুবদলের শিল্প বিষয়ক সম্পাদক মামুন খান, মহানগর ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীমউদ্দীন হল শাখা ছাত্রদলের প্রচার সম্পাদক তানভীর বারী হামিম প্রমুখ।

সরকারি হাসপাতালের চাপ কমাতে ৪ বেসরকারি হাসপাতালের সেবা কিনব…
  • ০৪ অক্টোবর ২০২৬
টেরিটরি রিটেইল এক্সিকিউটিভ নিয়োগ দেবে ভিভো বাংলাদেশ, আবেদন …
  • ০৪ অক্টোবর ২০২৬
সেই মিশনকে নিয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ রাশেদের
  • ০৪ অক্টোবর ২০২৬
ছাত্রদল নেতাকে ফুটন্ত পানি দিয়ে ঝলসে দেওয়ার অভিযোগ আ’লীগ নে…
  • ০৪ অক্টোবর ২০২৬
এমপিওভুক্তি ও বন্ধ ইস্যুতে মন্ত্রণালয়ের আপিল শুনানির তারিখ …
  • ০৪ অক্টোবর ২০২৬
‘সংস্কার বাতিল করে ফের দলীয় অলিগার্কদের হাতে ব্যাংকের জমিদা…
  • ০৪ অক্টোবর ২০২৬