অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ তেজগাঁও কলেজ ছাত্রদলের

১০ এপ্রিল ২০২০, ০৮:৩৩ PM

করোনাভাইরাসের কারণে সৃষ্ট মহামারীতে স্বল্প আয়ের মানুষ, অসহায় ও কর্মহীনদের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল তেজগাঁও কলেজ শাখা।

বৃহস্পতিবার শাখা ছাত্রদল রাজধানীর বিভিন্ন পয়েন্ট ঘুরে ঘুরে কর্মহীন মানুষের হাতে চাল, ডাল, আলু, পেয়াজ, ছোলা পৌঁছে দেয়। শুরু থেকে শেষ পর্যন্ত নেতা-কর্মীরা নিজেরা এবং গ্রহীতাদের মধ্যে নিরাপদ দূরত্ব বজায় রাখে বলে জানান।

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিনিয়র সহ-সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, তেজগাঁও কলেজ ছাত্রদলের সহ-সভাপতি, সাজ্জাতুল হানিফ সাজ্জাদসহ কলেজের অন্যান্য নেতাদের নেতৃত্বে এসব খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।

এ বিষয়ে ছাত্রদল নেতা কাজী রওনকুল ইসলাম শ্রাবণ বলেন, করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে দেশের সর্বত্র আমাদের সাহায্য অব্যাহত রয়েছে। দেশের এই ক্রান্তিলগ্নে অসহায় সব মানুষের পাশে দাঁড়াতে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।

সরকারি হাসপাতালের চাপ কমাতে ৪ বেসরকারি হাসপাতালের সেবা কিনব…
  • ০৪ অক্টোবর ২০২৬
টেরিটরি রিটেইল এক্সিকিউটিভ নিয়োগ দেবে ভিভো বাংলাদেশ, আবেদন …
  • ০৪ অক্টোবর ২০২৬
সেই মিশনকে নিয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ রাশেদের
  • ০৪ অক্টোবর ২০২৬
ছাত্রদল নেতাকে ফুটন্ত পানি দিয়ে ঝলসে দেওয়ার অভিযোগ আ’লীগ নে…
  • ০৪ অক্টোবর ২০২৬
এমপিওভুক্তি ও বন্ধ ইস্যুতে মন্ত্রণালয়ের আপিল শুনানির তারিখ …
  • ০৪ অক্টোবর ২০২৬
‘সংস্কার বাতিল করে ফের দলীয় অলিগার্কদের হাতে ব্যাংকের জমিদা…
  • ০৪ অক্টোবর ২০২৬