ঢাবিতে দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ ছাত্রদলের

২৯ মার্চ ২০২০, ০৮:৩৬ PM

© টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় দুস্থ ও অসহায়দের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। আজ রোববার (২৯ মার্চ) বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আয়োজনে এসব সামগ্রী বিতরণ করা হয়।

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহবায়ক মোঃ রাকিবুল ইসলাম রাকিব, সদস্য সচিব আমান উল্লাহ আমানের নেতৃত্বে ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় এ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

জানা যায়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সার্বিক দিক নির্দেশনার অংশ হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচী পালন করে ছাত্রদল। তারই অংশ হিসেবে চাল, ডাল, পেয়াজ, আলু, ছোলা ইত্যাদির সমন্বয়ে ১৫০টি প্যাকেট ঢাবি ক্যাম্পাসের টিএসসি, তিন নেতার মাজার, দোয়েল চত্বরে অসহায় ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহবায়ক রাকিবুল ইসলাম রাকিব বলেন, ‘আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সার্বিক দিক-নির্দেশনায় এবং যারা করোনা ভাইরাসের কারণে অনাহারে দিন কাটাচ্ছে তাদের কথা চিন্তা করে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল ক্যাম্পাসের অসহায় ও দুস্থদের মাঝে খাদ্য বিতরণ শুরু করেছি।’

তিনি বলেন, ‘আমাদের সাধ্যের মধ্যে আমরা যতটুকু পারি সহযোগিতা করেছি। আজ আমরা প্রায় ১৫০টি প্যাকেট বিতরণ করেছি এবং এ ধারা অব্যাহত থাকবে।’

সদস্য সচিব মো. আমান উল্লাহ আমান বলেন, ‘সাধারণ মানুষ যারা কর্মহীন যারা স্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি যাতে তারা অনাহারে দিন না কাটায় সে জন্য আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পক্ষ থেকে এ কর্মসূচি পালন করেছি এবং এটি চলমান থাকবে।’

সুবিধা বঞ্চিত প্রায় দুই কোটি জেষ্ঠ নাগরিকদের কল্যাণে কাজ ক…
  • ০১ এপ্রিল ২০২৬
ফিফা র‌্যাঙ্কিংয়ে নতুন শীর্ষ দল, ফের পেছাল ব্রাজিল-আর্জেন্ট…
  • ০১ এপ্রিল ২০২৬
নানাবাড়ির পুকুরপাড়ে খেলতে গিয়ে দুই শিশুর মৃত্যু
  • ০১ এপ্রিল ২০২৬
১-১২তম নিবন্ধনধারীদের বিষয়ে মন্ত্রণালয়ে পাঠানো সারসংক্ষেপে …
  • ০১ এপ্রিল ২০২৬
পহেলা বৈশাখ টাঙ্গাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচি উদ্বো…
  • ০১ এপ্রিল ২০২৬
ইসরায়েল-যুক্তরাষ্ট্রকে চাপে ফেলতে যেভাবে প্রযুক্তির ব্যবহার…
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence