যানবাহনে ছাত্রলীগের লোগো ব্যবহার না করার নির্দেশ

১৪ ফেব্রুয়ারি ২০২০, ১২:০৭ PM

© সংগৃহীত

সব ধরণের যানবাহনে ছাত্রলীগের লোগো ব্যবহার না করার নির্দেশ দিয়েছে। ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘এতদ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ছাত্রলীগের লোগো সংবলিত স্টিকার কোন যানবাহনে ব্যবহার না করার জন্য নির্দেশ প্রদান করা হলো।’

জানা গেছে, সংগঠনটির নেতাকর্মী ছাড়াও বিভিন্ন ব্যক্তি মোটরসাইকেলসহ যানবাহনে ছাত্রলীগের লোগো সংবলিত স্টিকাল ব্যবহার করেন। এমনকি অনেকে নেতিবাচক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন।

বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনাও হয়েছে অনেক, যা ছাত্রলীগের ভাবমূর্তি নষ্ট করছে। এরমধ্যে ছাত্রলীগের পক্ষ থেকে এ নির্দেশ দেয়া হলো।

কালার পেপারে ছাপা হবে নতুন ৪ পাঠ্যবই
  • ০৪ অক্টোবর ২০২৬
পে স্কেলের পে ফিক্সেশন শুরু কাল, তথ্য ভুল হলে যা করবেন
  • ০৪ অক্টোবর ২০২৬
এলপিজির দাম ফের বাড়ল আড়াইশর বেশি
  • ০৪ অক্টোবর ২০২৬
দেশের ৩০ হাজার ৭৮৩ স্কুল-কলেজ-মাদ্রাসা জাতীয়করণের দাবি, প্র…
  • ০৪ অক্টোবর ২০২৬
না ফেরার দেশে ঢাবি অধ্যাপক নিম চন্দ্র ভৌমিক, উপাচার্যের শোক
  • ০৪ অক্টোবর ২০২৬
২০ জেলায় সমন্বিত মেডিকেল অক্সিজেন প্রকল্প হাতে নিচ্ছে সরকার…
  • ০৪ অক্টোবর ২০২৬