আত্মসমর্পণ করছেন বুলবুল, মুক্তিযুদ্ধ মঞ্চের নতুন কমিটি

২৫ ডিসেম্বর ২০১৯, ০৪:৩৬ PM
আমিনুল ইসলাম বুলবুল

আমিনুল ইসলাম বুলবুল © টিডিসি ফটো

মুক্তিযুদ্ধ মঞ্চের একাংশের নতুন ভারপ্রাপ্ত সভাপতি হয়েছেন এস এম জাকারিয়া ইসলাম এবং সাধারণ সম্পাদক করা হয়েছে ইফতেখার আলম রিশাদকে। বৃহস্পতিবার (২৪) নিজের সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তথ্যটি জানিয়েছেন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

ভারপ্রাপ্ত সভাপতি এস এম জাকারিয়া ইসলামের বাড়ি সিরাজগঞ্জের বেলকুচি থানায়। তিনি মিরপুর বাংলা কলেজ থেকে অনার্স শেষ করেছেন। আর সাধারণ সম্পাদকের বাড়ি মাদারীপুরের কালকিনি উপজেলায়। তিনি চাকরিজীবীদের জন্য বিশেষভাবে নেয়া পরীক্ষার মাধ্যমে অনার্স শেষ করেছেন।

ভিপি নুরের ওপর হামলার পর সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আল মামুনকে গ্রেফতার করে পুলিশ। এরপর থেকে আত্মগোপনে আছে সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

জানতে চাইলে আমিনুল ইসলাম বুলবুল দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, বর্তমান পরিস্থিতি বিচার বিশ্লেষণ করে সংগঠনকে গতিশীল করার জন্য এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। তাই দুই একদিনে মধ্যে আমি আত্মসমর্পণ করব।

উল্লেখ্য, ২২ ডিসেম্বর ডাকসু ভবনে ভিপি নুরসহ তার অনুসারীদের উপর হামলার ঘটনায় অভিযুক্ত মুক্তিযুদ্ধ মঞ্চ নিয়ে দেশব্যাপী সমালোচনার ঝড় উঠে। হামলাকারীদের বিচারের দাবিতে আন্দোলন করে বেশকিছু সংগঠন। সরকারের পক্ষ থেকেও দোষীদের বিচারের আশ্বাস দেয়া হয়।

কালার পেপারে ছাপা হবে নতুন ৪ পাঠ্যবই
  • ০৪ অক্টোবর ২০২৬
পে স্কেলের পে ফিক্সেশন শুরু কাল, তথ্য ভুল হলে যা করবেন
  • ০৪ অক্টোবর ২০২৬
এলপিজির দাম ফের বাড়ল আড়াইশর বেশি
  • ০৪ অক্টোবর ২০২৬
দেশের ৩০ হাজার ৭৮৩ স্কুল-কলেজ-মাদ্রাসা জাতীয়করণের দাবি, প্র…
  • ০৪ অক্টোবর ২০২৬
না ফেরার দেশে ঢাবি অধ্যাপক নিম চন্দ্র ভৌমিক, উপাচার্যের শোক
  • ০৪ অক্টোবর ২০২৬
২০ জেলায় সমন্বিত মেডিকেল অক্সিজেন প্রকল্প হাতে নিচ্ছে সরকার…
  • ০৪ অক্টোবর ২০২৬