জাবিতে সাবেক ছাত্রদল নেতা নাহিদের মুক্তির দাবিতে মানববন্ধন

১৫ আগস্ট ২০২৬, ১২:২৫ AM
জাবিতে সাবেক ছাত্রদল নেতা নাহিদের মুক্তির দাবিতে মানববন্ধন

জাবিতে সাবেক ছাত্রদল নেতা নাহিদের মুক্তির দাবিতে মানববন্ধন © টিডিসি ফটো

‎জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাবেক শিক্ষার্থী ও ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক গালিব ইমতিয়াজ নাহিদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার ও তার মুক্তির দাবিতে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান ছাত্রদল নেতাকর্মীরা।

‎শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ডেইরি গেট সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

‎মানববন্ধনে বক্তারা বলেন, একজন রাজনৈতিক কর্মীর বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে কারাগারে রাখা ন্যায়বিচার ও গণতান্ত্রিক অধিকারের পরিপন্থী। তাঁরা নাহিদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করে দ্রুত মুক্তির দাবি জানান।

‎ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সদস্য ও জাবি ছাত্রদলের সাবেক নেতা বেনজির আহমেদ বলেন, “দেশের কোনো তরুণ জাতীয়তাবাদী নেতা যেন ভবিষ্যতে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলার শিকার হয়ে কারাবরণ না করেন, সে জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ করতে হবে। একজন নিরপরাধ ও ত্যাগী রাজনৈতিক কর্মীর কারাবাস শুধু তাঁর ব্যক্তিগত স্বাধীনতার ওপর আঘাত নয়; এটি ন্যায়বিচার, গণতন্ত্র এবং রাজনৈতিক অধিকারের ওপরও আঘাত।”

‎জাবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আজমল হোসেন তমাল বলেন, “গালিব ইমতিয়াজ নাহিদ অত্যন্ত মেধাবী, সাংগঠনিকভাবে দক্ষ এবং বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শে নিবেদিতপ্রাণ একজন তরুণ নেতা। দুঃসময়ে রাজপথে তাঁর ত্যাগ, সাহস ও নিষ্ঠা অস্বীকার করার সুযোগ নেই। অথচ দলের ভেতরে থাকা কিছু হাইব্রিড ও সুযোগসন্ধানী ব্যক্তির অপতৎপরতার কারণে তাঁর মুক্তি বিলম্বিত হচ্ছে বলে আমরা মনে করি।”

‎মানববন্ধনে উপস্থিত ছিলেন জাবি ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, সাবেক ছাত্রদল নেতা সালাউদ্দিন (সাকা), ফেরদৌস আলম অপু, শরিফুল ইসলাম সাইফুল, নাজমুল হক, মির বিটু, যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম শামীম, মোজাহের উদ্দিন হীরা, সেলিম রেজা, শফিকুল ইসলাম শফিক, নাইমুল হাসান কৌশিক, মুহিবুল্লাহ মুহিব, রফিকুল ইসলামসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।

‎উল্লেখ্য, গত ৯ ফেব্রুয়ারি সাভারের চাপাইন রোডের তালতলা এলাকায় একটি বাড়িতে যৌথ বাহিনীর অভিযানে গালিব ইমতিয়াজ নাহিদসহ তিনজনকে আটক করা হয়। সে সময় সেনাবাহিনীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নাহিদের কাছ থেকে তিনটি বিদেশি পিস্তল, ১৩টি দেশীয় অস্ত্র এবং বিভিন্ন ধরনের গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

কওমি মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগ, ৯৯৯ নম্বরে ফোনের প…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিবিরের বিরুদ্ধে বিক্ষোভে নাম…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বাসায় অতিরিক্ত বিদ্যুৎ বিল, গালিগালাজ করে ফেসবুকে ভিডিও ছাড়…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
৫ দফা দাবিতে মাভাবিপ্রবির পরিবহন অফিসে তালা, আন্দোলনে শিক্ষ…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ নেদারল্যান্ডসে, করুন আবেদন
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
কলকাতায় ভ্রমণকারী বাংলাদেশিদের জন্য যে নির্দেশনা দিল হাইকমি…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬