শিবিরের কেন্দ্রীয় কমিটিতে একমাত্র মেডিকেল প্রতিনিধি ডা. যায়েদ

১৬ জুলাই ২০২৬, ০৮:২০ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৬, ০৮:২৮ PM
ডা. যায়েদ আহমাদ

ডা. যায়েদ আহমাদ © সংগৃহীত

ইসলামী ছাত্রশিবিরের পুনর্গঠিত কমিটিতে স্কুল কার্যক্রম সম্পাদকের দায়িত্ব পেয়েছেন মেডিকেল জোনের সাবেক সভাপতি ডা. যায়েদ আহমাদ। বুধবার (১৫ জুলাই) সংগঠনটির কেন্দ্রীয় সেক্রেটারিয়েটের হালনাগাদ দায়িত্বপ্রাপ্তদের তালিকা প্রকাশ করা হয়। এতে ডা. যায়েদ আহমাদের নাম ঘোষণা করা হয়।

ডা. যায়েদ আহমাদ রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ (এসএইচএসএমসি) থেকে এমবিবিএস পাস করেছেন। তিনি প্রতিষ্ঠানটির ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন।

২০২৫ সেশনে রাজধানীর সরকারি-বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ নিয়ে গঠিত শিবিরের মেডিকেল জোনের সভাপতির দায়িত্ব পান ডা. যায়েদ আহমাদ। এর আগে তিনি জোনের সেক্রেটারির দায়িত্বও পালন করেছেন। পরে চলতি ২০২৬ সেশনের শুরুতে পুনরায় সভাপতি নির্বাচিত হন তিনি। একই সঙ্গে এ বছর শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্যও নির্বাচিত হন।

মেরিন ড্রাইভে ৫ শতাধিক রিসোর্ট-হোটেলের ফায়ার লাইসেন্সের আবে…
  • ১৮ অক্টোবর ২০২৬
বাংলাদেশ সফরে শেষ মুহূর্তে স্কোয়াডে পরিবর্তন ওয়েস্ট ইন্ডিজ…
  • ১৮ অক্টোবর ২০২৬
ব্যবসা করতে তরুণদের ২০ লাখ টাকা করে দেবে সরকার, আবেদন করবেন…
  • ১৮ অক্টোবর ২০২৬
বিমানবাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্ত…
  • ১৮ অক্টোবর ২০২৬
ঢাকাসহ ৫ জেলায় নিয়োগ দেবে আরএফএল গ্রুপ, আবেদন ১৪ নভেম্বর পর…
  • ১৮ অক্টোবর ২০২৬
‎আন্তর্জাতিক শ্রবণ স্বাস্থ্য সম্মেলনে এসএসএলটির প্রতিনিধিত্…
  • ১৮ অক্টোবর ২০২৬