ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা

১৫ জুলাই ২০২৬, ০৯:৪৮ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৬, ০৯:৫৪ PM
ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন 

ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন  © সংগৃহীত

২০২৬ সেশনের বাকি সময়ের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ ও কেন্দ্রীয় সেক্রেটারিয়েট পুনর্গঠন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। বুধবার (১৫ জুলাই) পদ খালি হওয়ায় অনুষ্ঠিত কার্যকরী পরিষদের উপনির্বাচনের মাধ্যমে কমিটির নতুন মুখদের দায়িত্ব বণ্টন করা হয়।

সংগঠনটির কেন্দ্রীয় কার্যকরী পরিষদের দ্বিতীয় সাধারণ অধিবেশনে আগের কার্যকরী পরিষদের ১২ জন এবং ১ জন মনোনীত সদস্যের ছাত্রজীবন সমাপ্ত হওয়ার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ছাত্রশিবিরের সংবিধান অনুযায়ী শূন্য হওয়া আসনগুলো পূরণের লক্ষ্যে ‘কার্যকরী পরিষদের উপনির্বাচন-২০২৬’ অনুষ্ঠিত হয়।

এই উপনির্বাচনে সারা দেশের সদস্যদের (রুকন) প্রত্যক্ষ ও গোপন ভোটে নতুন ১২ জন কার্যকরী পরিষদ সদস্য নির্বাচিত হন। ভোটপ্রক্রিয়া শেষে নবনির্বাচিত কার্যকরী পরিষদ সদস্যদের সাথে আনুষ্ঠানিক পরামর্শক্রমে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম আরও ১ জনকে কার্যকরী পরিষদের সদস্য হিসেবে মনোনয়ন প্রদান করেন। এর পরপরই সেশনের বাকি মেয়াদের জন্য কেন্দ্রীয় সেক্রেটারিয়েটও পুনর্গঠন করা হয়।

সংশোধিত তালিকায় কেন্দ্রীয় দপ্তর সম্পাদক হিসেবে রয়েছেন- আজিজুর রহমান আজাদ, সাহিত্য সম্পাদক সাইদুল ইসলাম, কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আমিরুল ইসলাম, কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক হাফেজ মুহাম্মদ আবু মুসা, কেন্দ্রীয় এইচআরএম কার্যক্রম সম্পাদক মো. নোমান হোসেন নয়ন, কেন্দ্রীয় ফাউন্ডেশন সম্পাদক আব্দুল মোহাইমেন, কেন্দ্রীয় অর্থ সম্পাদক আনিসুর রহমান, কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক হাফেজ ইউসুফ ইসলাহী, কেন্দ্রীয় শিক্ষা ও ব্যবসায় শিক্ষা সম্পাদক মুহাম্মদ ইব্রাহীম, কেন্দ্রীয় উচ্চশিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. ফখরুল ইসলাম, কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি সম্পাদক মেহরাব হাসান, কেন্দ্রীয় শিশুকল্যাণ সম্পাদক ইহসানুল কবীর, কেন্দ্রীয় প্রচার সম্পাদক এসএম ফরহাদ, কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক মো. মোস্তাকুর রহমান জাহিদ, কেন্দ্রীয় তথ্য ও মানবাধিকার সম্পাদক তানজির হোছাইন জুয়েল, কেন্দ্রীয় এইচআরডি সম্পাদক হেলাল উদ্দিন রুবেল, কেন্দ্রীয় মাদরাসা কার্যক্রম সম্পাদক মো. ইসমাইল, কেন্দ্রীয় আইন সম্পাদক মোহা. শামীম উদ্দীন, কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক রেজাউল করিম শাকিল, কেন্দ্রীয় বিজ্ঞান সম্পাদক মু. মাহমুদুল হাসান, কেন্দ্রীয় স্পোর্টস সম্পাদক মো. মুশফিকুর রহমান, কেন্দ্রীয় পাবলিক রিলেশনস সম্পাদক নুমায়ের আব্দুল্লাহ, কেন্দ্রীয় ছাত্র অধিকার সম্পাদক মো: রিয়াজুল ইসলাম, কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক আসিফ আব্দুল্লাহ, কেন্দ্রীয় স্কুল কার্যক্রম সম্পাদক ডা. যায়েদ আহমাদ, কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক হাবিবুল্লাহ খন্দকার, কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক হাফেজ মোজাহেরুল ইসলাম, কেন্দ্রীয় প্ল্যানিং এ্যান্ড ডেভেলপমেন্ট সম্পাদক সুমন সরকার, কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক আবু নাছির মো. তহা, কেন্দ্রীয় শিল্প ও সংস্কৃতি সম্পাদক জাকির হোসাইন। 

কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য হিসেবে আছেন যারা- নুমায়ের আব্দুল্লাহ (কেন্দ্র), মুহিব্বুল্লাহ আল হুসাইনী (ঢাকা মহানগর পশ্চিম), ইয়াছিন আরাফাত (গাজীপুর মহানগর), আব্দুল আলিম আরিফ (জগন্নাথ বিশ্ববিদ্যালয়), নাজমুল হাসান পঞ্চায়েত (কুমিল্লা মহানগর), মাসুদ রানা তুহিন (শাবিপ্রবি), মো. ইমদাদুল হক (ঢাকা মহানগর পূর্ব), জুলফিকার আলী (মেডিকেল জোন), মো. মেহেদী হাসান (সাতক্ষীরা শহর), আব্দুল্লাহ আল মঈন (বাকৃবি), আরিফুর রহমান সৈকত (নোবিপ্রবি), মো. শফিকুল ইসলাম (বগুড়া মহানগর), আতিকুল ইসলাম (বরিশাল মহানগর)।

নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
দেশের সর্বোচ্চ ৩৭ ডিগ্রি তাপমাত্রা ফেনীতে, জনজীবনে অস্বস্তি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘ ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর এমপির হস্তক্ষেপে মুক্ত গোবিপ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
শীঘ্রই সমাবর্তন আয়োজনের আগ্রহ নেই কুবি প্রশাসনের
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9