শিক্ষামন্ত্রী পদত্যাগ না করলে আন্দোলন চলবে: সংবাদ সম্মেলনে এইচএসসি পরীক্ষার্থীরা

১৬ জুলাই ২০২৬, ০৪:২২ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৬, ০৪:২২ PM
সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা

সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা © সংগৃহীত

আবারও শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবি জানিয়েছেন এইচএসসি পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। মন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত তাদের আন্দোলন চলবে বলেও ঘোষণা দিয়েছেন তারা। আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে এক সংবাদ সম্মেলনে তারা এসব কথা বলেছেন।

সংবাদ সম্মেলনে ধানমন্ডির আইডিয়াল কলেজের এইচএসসি পরীক্ষার্থী মো. রায়ান বলেন, আজ বৃষ্টি এবং জনদুর্ভোগের কথা চিন্তা করে আন্দোলন প্রত্যাহার করা হয়েছে।

তবে সংবাদ সম্মেলনে তারা জানান, তারা সরকারের বিরুদ্ধে কোনো আন্দোলন করছেন না, বরং সরকারের সহযোগিতা চাচ্ছেন। তাদের অভিযোগ, শিক্ষামন্ত্রী পরিস্থিতি সম্পর্কে অবগত থাকা সত্ত্বেও একটি পুরো ব্যাচের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি করছেন।

আগামীতে পরিচয়পত্র (আইডি কার্ড) ছাড়া কাউকে আন্দোলনে অংশ নিতে দেওয়া হবে না উল্লেখ করে তারা জানান, যারা সরকার পতনের স্লোগান দিয়েছে এবং আন্দোলনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছে তারা সবাই বহিরাগত।

সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত ‘ব্রয়লার চিকেন পার্টি’ নামে একটি ফেসবুক পেজের বিষয়ে জানতে চাইলে আন্দোলনকারীরা বলেছেন, এ পেজের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। তাদের ভাষ্য, আমরা রাজনীতি করতে আসিনি। ন্যায্য দাবি আদায়ের জন্য মাঠে নেমেছি। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।

আন্দোলনরত শিক্ষার্থীদের দাবিগুলো হলো— এমসিকিউ ও সিকিউ পরীক্ষার নম্বর যোগ করে পাস নম্বর নির্ধারণ করতে হবে, যারা বিভিন্ন কারণে পরীক্ষায় অংশ নিতে পারেননি তাদের জন্য আবার পরীক্ষার ব্যবস্থা করতে হবে এবং শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে।

যে পাঁচ কারণে মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবি হলো ট্রাম্পের
  • ০৫ নভেম্বর ২০২৬
এইচএসসির ফলাফলে ধস, শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফেরাতে মাইকিং
  • ০৫ নভেম্বর ২০২৬
দুই যুগেও মেলেনি এমপিও, ঋণের চাপে সর্বস্বান্ত হয়ে প্রাণ গেল…
  • ০৪ নভেম্বর ২০২৬
জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত
  • ০৪ নভেম্বর ২০২৬
হামের টিকা নিয়ে তদন্ত করছে সরকার
  • ০৪ নভেম্বর ২০২৬
জায়গা দখল করে ছাত্রদল নেতার অবৈধ দোকান, নিউজ করায় সাংবাদিকে…
  • ০৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950