শিক্ষা ভবন ‘ঘেরাওয়ে’ সায়েন্সল্যাব থেকে মিছিল বের করলেন শিক্ষার্থীরা

১৫ জুলাই ২০২৬, ০৩:২৩ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৬, ০৪:০৯ PM
উচ্চমাধ্যমিকের পরীক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

উচ্চমাধ্যমিকের পরীক্ষার্থীদের বিক্ষোভ মিছিল © টিডিসি ফটো

চলমান দুর্যোগ ও জলাবদ্ধতার মধ্যে এইচএসসি পরীক্ষা নেওয়ায় শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে শিক্ষা ভবন ঘেরাও করতে রওনা হয়েছেন উচ্চমাধ্যমিকের পরীক্ষার্থীরা। এর আগে রাজধানীর সাইন্সল্যাব মোড় অবরোধ করেন তারা। সেখান থেকেই মিছিল বের করেছেন।

বুধবার (১৫ জুলাই) দুপুরের পর রাজধানীর সাইন্সল্যাব মোড় অবরোধ করেন তারা। এতে আশপাশের সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়‌। ফলে ভোগান্তিতে পড়েছেন পথচারীরা। সেখান থেকে মিছিল বের করেন তারা। নিউমার্কেট হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্য দিয়ে তারা শিক্ষা ভবনে যাবেন বলে জানিয়েছেন।

এ সময় শিক্ষার্থীদের, ‘দফা এক দাবি এক, মিলনের পদত্যাগ’, ‘আমাদের ন্যায্য দাবি মানতে হবে, মানতে হবে’, ‘জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো’, ‘অ্যাকশন, অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন’ সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

আরও পড়ুন: এইচএসসি পরীক্ষা শেষ, রাজধানীর গুরুত্বপূর্ণ মোড় ও কেন্দ্রগুলোতে কড়া নিরাপত্তা

শিক্ষার্থীরা জানান, চলমান বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে অনেক পরীক্ষার্থী নির্ধারিত সময়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারেননি। এমন পরিস্থিতিতে পরীক্ষা নেওয়া শিক্ষার্থীদের প্রতি অবিচার। দুর্যোগ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পরীক্ষা স্থগিত এবং ক্ষতিগ্রস্ত পরীক্ষার্থীদের পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়ার দাবি জানান তারা। 

একই সঙ্গে এসব বিষয়ে সরকারের ব্যর্থতার দায় নিয়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগও দাবি করেন বিক্ষোভকারীরা। সায়েন্সল্যাব ছাড়াও রাজধানীর উত্তরাসহ দেশের বিভিন্ন জেলায় আজও শিক্ষার্থীদের আন্দোলনের খবর পাওয়া গেছে।

বিশ্ব শিক্ষক দিবস ও ১০০ শিক্ষকের স্বীকৃতি—উচ্ছ্বাসের সাথে: …
  • ০৫ অক্টোবর ২০২৬
রোনালদো বিতর্কের মধ্যেই কোয়ার্টার ফাইনালে পর্তুগাল
  • ০৫ অক্টোবর ২০২৬
দিনদুপুরে গ্রিল কেটে জাবিপ্রবি শিক্ষার্থীর ল্যাপটপ চুরি
  • ০৫ অক্টোবর ২০২৬
নতুন পে-স্কেলের হিসাব শুরু আজ, বেতন পেতে আইবাস++ ‘পে ফিক্সে…
  • ০৫ অক্টোবর ২০২৬
রিয়াল মাদ্রিদকে ‘সেভেন আপের’ লজ্জা দিল বার্সেলোনা
  • ০৫ অক্টোবর ২০২৬
নিজেরা দগ্ধ হয়েছে, জীবন দিয়েছেন তবুও শিক্ষার্থীদের ছেড়ে যান…
  • ০৫ অক্টোবর ২০২৬