উত্তরায় সড়ক অবরোধের চেষ্টা এইচএসসি পরীক্ষার্থীদের

১৫ জুলাই ২০২৬, ০২:০৯ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৬, ০৩:২৯ PM
সড়ক অবরোধের চেষ্টা শিক্ষার্থীদের ও সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

সড়ক অবরোধের চেষ্টা শিক্ষার্থীদের ও সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী © টিডিসি ফটো

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন পদত্যাগসহ ৩ দাবিতে রাজধানীর উত্তরায় সড়ক অবরোধের চেষ্টা করেছে এইচএসসি পরীক্ষার্থীরা । আজ বুধবার (১৫ জুলাই) তাদের ঘোষিত ‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচির অংশ হিসেবে প্রেক্ষিতে সড়কে নামে তারা।

সরেজমিনে রাজধানীর নীলক্ষেত মোড়ে বিজিবি মোতায়েন করতে দেখা গেছে। একই সঙ্গে সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নিয়েছেন পুলিশের সদস্যরা। বুধবার (১৫ জুলাই) দুপুর ১২টায় ওই এলাকায় এমন চিত্র দেখা যায়। শিক্ষার্থীদের এ লংমার্চ কেন্দ্র করে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

এদিকে শিক্ষার্থীদের আন্দোলনের মুখেও বুধবার (১৫ জুলাই) দেশের ৫৯ জেলায় এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষা শেষে আজ ঢাকাসহ সারা দেশে বিক্ষোভের ডাক দিয়েছিলেন শিক্ষার্থীরা।

এর আগে, ঢাকার শিক্ষার্থীরা কয়েকটি স্পটে জড়ো হয়ে সেখান থেকে ‘লংমার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি করার ঘোষণা দেন। তারা ঢাকার উত্তরার বিএনএস সেন্টারের সামনে, শাহবাগ, সায়েন্সল্যাব ও মগবাজার এলাকায় অবস্থান নেবেন বলে জানিয়েছেন। তবে পরে তাদের সেভাবে অবস্থান লক্ষ্য করা যায়নি।

বিশ্ব শিক্ষক দিবস ও ১০০ শিক্ষকের স্বীকৃতি—উচ্ছ্বাসের সাথে: …
  • ০৫ অক্টোবর ২০২৬
রোনালদো বিতর্কের মধ্যেই কোয়ার্টার ফাইনালে পর্তুগাল
  • ০৫ অক্টোবর ২০২৬
দিনদুপুরে গ্রিল কেটে জাবিপ্রবি শিক্ষার্থীর ল্যাপটপ চুরি
  • ০৫ অক্টোবর ২০২৬
নতুন পে-স্কেলের হিসাব শুরু আজ, বেতন পেতে আইবাস++ ‘পে ফিক্সে…
  • ০৫ অক্টোবর ২০২৬
রিয়াল মাদ্রিদকে ‘সেভেন আপের’ লজ্জা দিল বার্সেলোনা
  • ০৫ অক্টোবর ২০২৬
নিজেরা দগ্ধ হয়েছে, জীবন দিয়েছেন তবুও শিক্ষার্থীদের ছেড়ে যান…
  • ০৫ অক্টোবর ২০২৬