শিক্ষা ভবনের সামনে কড়া নিরাপত্তা, দেওয়া হয়েছে ব্যারিকেড

১৫ জুলাই ২০২৬, ০২:৫৭ PM
পুলিশের ব্যারিকেড

পুলিশের ব্যারিকেড © টিডিসি ফটো

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগসহ তিন দফা দাবিতে শিক্ষা ভবন ঘেরাওয়ের ঘোষণা দিয়েছেন আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীরা। এ কর্মসূচিকে কেন্দ্র করে বুধবার (১৫ জুলাই) সকাল থেকেই শিক্ষা ভবন এলাকায় নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

শিক্ষা ভবনের আশপাশের গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ ব্যারিকেড বসিয়েছে। পাশাপাশি যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।

এদিকে কর্মসূচিতে অংশ নিতে কয়েকজন শিক্ষার্থীকে শিক্ষা ভবনের আশপাশে অবস্থান নিতে দেখা গেছে।

এর আগে, ঢাকার শিক্ষার্থীরা কয়েকটি স্পটে জড়ো হয়ে সেখান থেকে ‘লংমার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি করার ঘোষণা দেন। তারা ঢাকার উত্তরার বিএনএস সেন্টারের সামনে, শাহবাগ, সায়েন্সল্যাব ও মগবাজার এলাকায় অবস্থান নেবেন বলে জানিয়েছেন। তবে পরে তাদের সেভাবে অবস্থান লক্ষ্য করা যায়নি।

বিশ্বমানের উচ্চশিক্ষা নিশ্চিত করতে অ্যাক্রেডিটেশন অর্জনের প…
  • ১৭ নভেম্বর ২০২৬
দেশসেরা ড্যাফোডিল, বিশ্বসেরা ১ হাজার বিশ্ববিদ্যালয়ে ঢাবি-গা…
  • ১৭ নভেম্বর ২০২৬
বাংলাদেশ আওয়ামী লীগকে ‘টুঙ্গীপাড়া লিমিটেড’ করে দেওয়া হবে 
  • ১৭ নভেম্বর ২০২৬
কিউএস টেকসই র‍্যাঙ্কিংয়ে ৬৫ ধাপ এগিয়ে দেশে পঞ্চম রাজশাহী বি…
  • ১৭ নভেম্বর ২০২৬
জবিতে আওয়ামী সংশ্লিষ্টতায় আটক ৫ কর্মকর্তাকে পরিবারের নিকট…
  • ১৭ নভেম্বর ২০২৬
মিনিস্ট্রি অব ট্রুথ-পিস-লাভ অ্যান্ড প্লেন্টি— জর্জ অরওয়েলের…
  • ১৭ নভেম্বর ২০২৬