ইবি ছাত্রশক্তির নতুন কমিটি, নেতৃত্বে ফুয়াদ-ইফতেহার-যায়েদ

০৫ জুলাই ২০২৬, ০৪:১৭ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৬, ০৪:৫৪ PM
ইফতেহার উদ্দিন মো. তামিম, ফুয়াদ হাসান ও যায়েদ বিন ওসমান

ইফতেহার উদ্দিন মো. তামিম, ফুয়াদ হাসান ও যায়েদ বিন ওসমান © সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী ছাত্রসংগঠন ‘জাতীয় ছাত্রশক্তি’র ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে। রবিবার (৫ জুলাই) দুপুরে জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান ও সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আগামী ১ বছরের জন্য এই কমিটির অনুমোদন দেওয়া হয়। 

কমিটিতে আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের ফুয়াদ হাসান ও সদস্যসচিব হয়েছেন টুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের ইফতেহার উদ্দিন মো. তামিম। এ ছাড়া মুখ্য সংগঠক হিসেবে রয়েছেন আল হাদিস বিভাগের ২০২২-২৩ বিভাগের যায়েদ বিন ওসমান।

কমিটির মুখ্য সংগঠক যায়েদ বিন ওসমান বলেন, ‘মহান আল্লাহর অশেষ রহমতে ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রশক্তির প্রতিষ্ঠানকালীন মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব লাভ করেছি। জুলাই আন্দোলনের একজন কর্মী হিসেবে আমি ন্যায়, সত্য, ইনসাফ ও আদর্শের পথে অবিচল থাকার অঙ্গীকার করেছিলাম। আজ নতুন এই দায়িত্বে থেকেও সেই অঙ্গীকার বহাল থাকবে, ইনশাআল্লাহ। আমরা এমন একটি ছাত্রসমাজ গঠনে কাজ করতে চাই, যারা জ্ঞান, নৈতিকতা, দেশপ্রেম  এবং বিশ্ববিদ্যালয়ে সৌহার্দ্য, শৃঙ্খলা ও ইতিবাচক নেতৃত্ব প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে।’

ইবি ছাত্রশক্তির নবনির্বাচিত সদস্যসচিব ইফতেহার উদ্দিন বলেন, ‘সর্বপ্রথম মহান রাব্বুল আলামিনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সেই সঙ্গে স্মরণ করছি চব্বিশের শহীদদের যাদের ত্যাগের বিনিময়ে এই ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ পেয়েছি। জুলাই অভ্যুত্থানের রক্তাক্ত রাজপথ থেকে উঠে আসা ছাত্রসংগঠনের একজন অংশীদার হিসেবে এটা শুধু একটা দায়িত্ব নয়, এটা আমার দায়বদ্ধতা যেন শহীদদের সেই আকাঙ্খিত নতুন বাংলাদেশ বিনির্মান করতে পারি।’

নবনির্বাচিত আহ্বায়ক ফুয়াদ হাসান বলেন, ‘ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রশক্তির নবগঠিত কমিটি জুলাই স্পিরিটকে ধারণ করে সামনে এগিয়ে যাবে এবং শিক্ষার্থীদের যৌক্তিক দাবি এবং অধিকার আদায়ের লড়াইয়ে অগ্রণী ভাগে থাকবে। একটি আধুনিক ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লড়াই চালিয়ে যাবে। আসন্ন পূর্ণাঙ্গ কমিটিতে বাংলাদেশপন্থী সবাইকে স্বাগতম। যারা জুলাইয়ের স্পিরিটকে ধারণ করে এবং ফ্যাসিবাদী মতাদর্শে বিশ্বাস করে না, তাদের সবাইকে নিয়েই আমরা এগিয়ে যেতে চাই এবং আমরা একটি মধ্যপন্থী রাজনীতি বিনির্মাণ করতে চাই। এ জন্য সবার সহযোগিতা কাম্য।’

মানুষের গা চুলকিয়েই মাসে ১৮ লাখ টাকা আয়!
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
জাপানের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত!
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
আজ ১১ দলের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ, চলছে শাপলা চত্বরে সমাবেশ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বদলে যাচ্ছে বিশ্ব মানচিত্র, অনুমোদন দিল জাতিসংঘ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
প্রথম দুই ম্যাচে ড্র, এবার হেরেই গেল পিএসজি
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬