জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে ছাত্রশিবিরের জাতীয় বিতর্ক প্রতিযোগিতা

২০ জুন ২০২৬, ০৩:১১ PM , আপডেট: ২০ জুন ২০২৬, ০৩:১৪ PM
৩৬ জুলাই জাতীয় বিতর্ক প্রতিযোগিতা ২০২৬

৩৬ জুলাই জাতীয় বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ © সংগৃহীত

জুলাই গণ-অভ্যুত্থানকে স্মরণ এবং শহিদদের আত্মত্যাগকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় বিতর্ক বিভাগ আয়োজন করতে যাচ্ছে ‘৩৬ জুলাই জাতীয় বিতর্ক প্রতিযোগিতা ২০২৬’।

সংগঠনটির কেন্দ্রীয় বিতর্ক বিভাগের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, সারাদেশের অনার্স সমমানের প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

প্রতিযোগিতার মোট প্রাইজমানি নির্ধারণ করা হয়েছে ১ লাখ টাকা। চ্যাম্পিয়ন দল পাবে ৫০ হাজার টাকা, রানারআপ দল ৩০ হাজার টাকা, এবং দুই সেমিফাইনালিস্ট দল ৫ হাজার টাকা করে পুরস্কার পাবে। এছাড়া ‘ডিবেটার অব দ্য টুর্নামেন্ট’ ও ‘ডিবেটার অব দ্য ফাইনাল’ হিসেবে নির্বাচিতরা ৫ হাজার টাকা করে পুরস্কার পাবেন। অংশগ্রহণকারী প্রত্যেক বিতার্কিককে সংগঠনের পক্ষ থেকে উপহার দেওয়া হবে বলেও জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সারাদেশকে ১৬টি অঞ্চলে ভাগ করে প্রথম রাউন্ড অনুষ্ঠিত হবে। প্রতিটি অঞ্চলের চ্যাম্পিয়ন ও রানারআপ দল জাতীয় পর্যায়ের ৩২ দলের চূড়ান্ত পর্বে অংশ নেওয়ার সুযোগ পাবে।

আগামী ১৫ জুন থেকে ২৭ জুন পর্যন্ত সারাদেশের বিতর্ক ক্লাবগুলো প্রাথমিক রেজিস্ট্রেশন করতে পারবে। এরপর জুলাই মাসজুড়ে আঞ্চলিক রাউন্ড অনুষ্ঠিত হবে। আগস্টের প্রথম সপ্তাহে ঢাকায় দুইদিনব্যাপী জাতীয় পর্যায়ের চূড়ান্ত পর্ব আয়োজন করা হবে।

ইভেন্ট লিংক: https://www.facebook.com/share/1LGXC3AoTu/

ঢাকায় মনোরেল করিডোর উন্নয়নে প্রাক-সম্ভাব্যতা সমীক্ষার চুক্তি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
‘ছাত্রলীগ-যুবলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’—বিএনপির মিছিল…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
যারাই জড়িত হোক, আইনের আওতায় আসবেন—সালমানের স্টুডিও ভাঙচুর ই…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশে নভেম্বর পর্যন্ত এলএনজি পাঠাতে পারবে না কাতার
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
৪৩ জনকে চাকরি দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া পরিদপ্তর
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
গ্যাসের বাজারে নজর, দাম বাড়ালে কঠোর ব্যবস্থা: জাহেদ উর রহমান
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬