ঢাকা বিশ্ববিদ্যালয়

বিএনপির তরুণ প্রতিনিধি হিসেবে চীন যাচ্ছেন রোকেয়া হল ছাত্রদলের আহ্বায়ক শ্রাবণী

২৬ মে ২০২৬, ০৯:৫৮ PM
রোকেয়া হল শাখা ছাত্রদলের আহ্বায়ক মোছা. শ্রাবণী আক্তার

রোকেয়া হল শাখা ছাত্রদলের আহ্বায়ক মোছা. শ্রাবণী আক্তার © টিডিসি সম্পাদিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) তরুণ প্রতিনিধিদলের সদস্য হিসেবে ১০ দিনের সফরে চীন যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রোকেয়া হল শাখা ছাত্রদলের আহ্বায়ক মোছা. শ্রাবণী আক্তার। ঢাকাস্থ চীনা দূতাবাসের আমন্ত্রণে আগামী ৪ থেকে ১৪ জুন এই সফর অনুষ্ঠিত হবে। বিএনপির ২০ সদস্যের প্রতিনিধিদলে যুব, নারী ও ছাত্র প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

এই প্রতিনিধি দলে রয়েছেন জাতীয়তাবাদী যুবদলের বর্তমান ও সাবেক ৬ নেতা। বাকিরা হলেন জাতীয়তাবাদী ছাত্রদল ও ছাত্রদল সমর্থিত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদে জয়ী ও প্রতিদ্বন্দ্বী করা ছাত্রনেতা।

গত ১৪ মে বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে পাঠানো এক চিঠিতে এই আমন্ত্রণ জানিয়ে প্রতিনিধি দলের তালিকা পাঠানোর আহ্বান জানান।

পরে ১৯ মে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২০ জন তরুণের একটি প্রতিনিধি দলের একটি তালিকা ঢাকাস্থ চীনা দূতাবাসে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বরাবর পাঠান। এরপর আজ মঙ্গলবার (২৬ মে) দূতাবাস থেকে অংশগ্রহণকারীদের তালিকা প্রকাশ করা হয়। এই ২০ জন ছাড়াও তালিকায় দূতাবাসে দুইজন স্টাফও রাখা হয়েছে তাদের সফরসঙ্গী হিসেবে।

সফর প্রসঙ্গে ঢাবির রোকেয়া হল শাখা ছাত্রদলের আহ্বায়ক মোছা. শ্রাবণী আক্তার বলেন, চব্বিশের গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে দেশের জাতীয় রাজনীতিতে তরুণদের নতুন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। বিএনপি সেই জায়গা থেকে গুরুত্ব দিচ্ছে তরুণদের। আগামীর বাংলাদেশ বিনির্মাণে দক্ষ তরুণ নেতৃত্ব গড়ে তুলতে এবং তরুণদের আন্তর্জাতিক অভিজ্ঞতা ও রাজনৈতিক দৃষ্টিভঙ্গি সমৃদ্ধ করার অংশ হিসেবেই এই সফরের গুরুত্ব রয়েছে।

‎সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাবি ছাত্রদল নেত্রী আঞ্জুম…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
তৃতীয়-পঞ্চম শ্রেণির তথ্য সংগ্রহে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ডিগ্রি ৩য় বর্ষে পাসের হার ৪৪.২৭ শতাংশ, ফল নিয়ে যা বললেন জাত…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ৩য় বর্ষের ফল প্রকাশ
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
গবেষণা থেকে লেখালেখি: এআইয়ের স্মার্ট ব্যবহারের পাঠ মেরিটাইম…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
‘শেখ হাসিনা দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছিলেন’
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬