চীন যাচ্ছেন যুবদল-ছাত্রদলের ২০ নেতা

২৬ মে ২০২৬, ১২:০৩ AM , আপডেট: ২৬ মে ২০২৬, ১০:৪০ PM
ছাত্রদল ও যুবদলের প্রতিনিধি দলের একাংশ

ছাত্রদল ও যুবদলের প্রতিনিধি দলের একাংশ © টিডিসি সম্পাদিত

চীন সরকারের আমন্ত্রণে দেশটিতে ১০ দিনের সফরে যাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ২০ জন তরুণের একটি প্রতিনিধি দল। সফরটি আগামী ৪ থেকে ১৪ জুন পর্যন্ত অনুষ্ঠিত হবে। এই প্রতিনিধি দলে রয়েছেন জাতীয়তাবাদী যুবদলের বর্তমান ও সাবেক ৬ নেতা। বাকিরা হলেন জাতীয়তাবাদী ছাত্রদল ও ছাত্রদল সমর্থিত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদে জয়ী ও প্রতিদ্বন্দ্বী করা ছাত্রনেতা।

গত ১৪ মে বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে পাঠানো এক চিঠিতে এই আমন্ত্রণ জানিয়ে প্রতিনিধি দলের তালিকা পাঠানোর আহ্বান জানান।

পরে ১৯ মে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২০ জন তরুণের একটি প্রতিনিধি দলের একটি তালিকা ঢাকাস্থ চীনা দূতাবাসে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বরাবর পাঠান। এরপর মঙ্গলবার (২৬ মে) দূতাবাস থেকে অংশগ্রহণকারীদের তালিকা প্রকাশ করা হয়। এই ২০ জন ছাড়াও তালিকায় দূতাবাসে দুইজন স্টাফও রাখা হয়েছে তাদের সফরসঙ্গী হিসেবে।

প্রতিনিধি দলে যুবদলের যারা রয়েছেন
জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের সহ-দপ্তর সম্পাদক মো. মিনহাজুল ইসলাম ভূঁইয়া, যুবদল ঢাকা দক্ষিণের আহ্বায়ক খন্দকার এনামুল হক, যুবদল ঢাকা উত্তরের আহ্বায়ক শরীফ উদ্দিন, যুবদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-স্বাস্থ্য সম্পাদক গালিব হাসান প্রীতম, যুবদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-প্রশিক্ষণ বিষয়ক আরাফাত বিল্লাহ খান ও যুবদল কেন্দ্রীয় সংসদের সাবেক সদস্য মো. মেহেদী হাসান জুয়েল।

ছাত্রদল ও ছাত্রদল সমর্থিত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদে জয়ী ও প্রতিদ্বন্দ্বীদের মধ্যে রয়েছেন যারা
ছাত্রদলের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শ্যামল মালুম; ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি জহিরুল ইসলাম, এবিএম ইজাজুল কবির রুয়েল ও মনজুরুল আলম রিয়াদ; ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি প্রার্থী মো. আবিদুল ইসলাম খান ও জিএস প্রার্থী শেখ তানভীর বারী হামিম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) ভিপি আব্দুর রশিদ (জিতু), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) সহ-সাধারণ সম্পাদক (এজিএস) আইয়ুবুর রহমান (তৌফিক), ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক জান্নাতুল নওরীন উর্মি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল শাখা ছাত্রদলের আহ্বায়ক মোছা. শ্রাবণী আক্তার ও বাংলাদেশ কুয়েত মৈত্রী হল ছাত্রদলের আহ্বায়ক নওশীন নাহার অথি, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ছাত্রীবিষয়ক সম্পাদক সেলিমা বিনতে তারিন রোদসী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জুলাই চব্বিশ জাগরণী হল শাখা ছাত্রদলের সভাপতি তানজিলা হোসাইন বৈশাখী ও শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ছাত্রীবিষয়ক সম্পাদক (প্রস্তাবিত) রাবেয়া তাহসিন মুন।

ট্যাগ: ছাত্রদল
মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9