কলকাতায় ক্রিকেট খেলছেন নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইনান, ভিডিও ভাইরাল

০২ মে ২০২৬, ১২:২৭ PM
ক্রিকেট খেলছেন শেখ ওয়ালী আসিফ ইনান

ক্রিকেট খেলছেন শেখ ওয়ালী আসিফ ইনান © ভিডিও থেকে সংগৃহীত

ভারতের কলকাতায় ক্রিকেট খেলতে দেখা গেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানকে। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হয়।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, কলকাতার একটি মাঠে আয়োজিত ক্রিকেট ম্যাচে তিনি অংশ নিচ্ছেন। খেলায় তাকে বলিং করতেও দেখা গেছে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা শুরু হয়েছে।

তবে ভিডিওটির সময় ও স্থান নিয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

প্রসঙ্গত, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাকর্মীরা আড়ালে রয়েছেন। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত গ্রেপ্তার হলেও কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ইনানের অবস্থান সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

বিভিন্ন সূত্রের দাবি, সাদ্দাম হোসেন ও ইনান বর্তমানে কলকাতায় অবস্থান করছেন। আরও জানা যায়, সরকারের পতনের একদিন আগে, অর্থাৎ ৪ আগস্ট তারা দেশত্যাগ করেন।

কক্সবাজার সমুদ্রসৈকতে ৫০ ফুট উচ্চতার ‘প্লাস্টিক দানব’
  • ১৬ অক্টোবর ২০২৬
৪৫তম বিসিএসে গেজেটবঞ্চিতদের ফের সংবাদ সম্মেলন আজ
  • ১৬ অক্টোবর ২০২৬
ডিন’স অ্যাওয়ার্ড পেলেন খুবির ২০ শিক্ষার্থী
  • ১৬ অক্টোবর ২০২৬
বাংলাদেশ আর আই অ্যাম জিপিএ ফাইভের যুগে ফিরে যেতে চায় না: ডে…
  • ১৬ অক্টোবর ২০২৬
সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে ভিডিও, শিবির নেত…
  • ১৬ অক্টোবর ২০২৬
যুক্তরাষ্ট্র-পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হলে পাকিস্তানের প…
  • ১৬ অক্টোবর ২০২৬