কবি নজরুল কলেজ ছাত্রদল নেতার ব্যতিক্রমী উদ্যোগ

২১ মার্চ ২০২৬, ০৯:৩৫ PM
ছাত্রদল নেতার ব্যতিক্রমী উদ্যোগ

ছাত্রদল নেতার ব্যতিক্রমী উদ্যোগ © টিডিসি ফটো

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম-আহবায়ক রহুল আমিন অন্তু নিজ উদ্যোগে অসহায় ও দরিদ্রদের মাঝে খাবার বিতরণ করেছেন।

শনিবার (২১ মার্চ) সকালে পবিত্র ঈদুল ফিতরের নামাজ শেষে লক্ষ্মীবাজার ও বাহাদুর শাহ পার্ক এলাকায় তিনি প্রায় ৫০ জন অসহায় ও দরিদ্র মানুষের মাঝে খাবার বিতরণ করেন।

এসময় কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক রহুল আমিন অন্তুর নেতৃত্বে উপস্থিত ছিলেন কলেজ ছাত্রদলের যুগ্ম-আহবায়ক নজরুল ইসলাম রাকিব, রাহাত মিয়া, সাইদুল ইসলাম বাপ্পি এবং আহবায়ক সদস্য আফজাল হোসেন হৃদয়।

কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম-আহবায়ক রহুল আমিন অন্তু বলেন, আমরা মনে করি ঈদের আনন্দ তখনই সার্থক হবে যখন তা সবার মাঝে পৌঁছে যায়। আজকের এই পবিত্র দিনে সুবিধাবঞ্চিত পথশিশুদের মুখে হাসি ফোটাতেই আমাদের এই ছোট উদ্যোগ।

তিনি আরও বলেন, আজকের এই মানবিক আয়োজন আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানের দেওয়া মানবিক রাজনীতির এক বাস্তব প্রতিফলন। তার নির্দেশেই আমরা ছাত্রদল কেবল রাজপথের লড়াকু সংগঠন নয়, বরং একটি সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে মানুষের পাশে দাঁড়িয়েছি। আমরা চাই, এমন এক বৈষম্যহীন বাংলাদেশ, যেখানে কোনো শিশু ক্ষুধার্ত থাকবে না, বরং প্রতিটি শিশুর চোখে থাকবে আগামীর স্বপ্ন।

ট্যাগ: ছাত্রদল
সনদ থেকে সক্ষমতায়: কারিগরি শিক্ষার সংস্কার-ভাবনা
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীকে রিজাইন দিতে হবে বললেন দিলারা চৌধুরী
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
ঢামেক ও মুগদা মেডিকেলের সাবেক অধ্যাপক ডা. আফরিনা বেগম মারা …
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
লিজেন্ডস লিগে সাকিবকে মিস করবেন নাসির
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের চিকিৎসা ভাতা বৃদ্ধি নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর …
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
স্বামীর পূর্ণ সমর্থন, সংসার-সন্তান আর পড়াশোনা সামলে আফরিনা …
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬