ডিসি মাসুদসহ হেনস্তাকারী পুলিশ সদস্যদের বিরুদ্ধে তদন্ত কমিটিসহ ৬ দফা দাবি

২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৩৩ PM
ঢাবির মধুর ক্যান্টিনের সামনে গণতান্ত্রিক ছাত্র জোটের সংবাদ সম্মেলন

ঢাবির মধুর ক্যান্টিনের সামনে গণতান্ত্রিক ছাত্র জোটের সংবাদ সম্মেলন © টিডিসি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী নাঈম উদ্দিনের ওপর পুলিশের মারধর, লাঞ্ছনার ঘটনাসহ সারা দেশের সাম্প্রতিক পরিস্থিতির প্রতিবাদে ডিসি মাসুদসহ হেনস্তাকারী পুলিশ সদস্যদের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠনসহ ৬ দফা দাবি জানিয়েছে গণতান্ত্রিক ছাত্র জোট।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে তিনটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ২৩ ফেব্রুয়ারি রাতে রাজধানীর এলাকায় মাদকবিরোধী অভিযান চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাঈম উদ্দিন, মাল্টিমিডিয়া সাংবাদিক তোফায়েল আহমেদসহ দুই দর্শনার্থীদের মারধর করে পুলিশ। এ ঘটনার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঘেরাও করে বিক্ষোভ করেন এবং তিন দফা দাবি উত্থাপন করেন।

‘নিপীড়নের বিরুদ্ধে নৃবিজ্ঞান বিভাগ’ নামের একটি মঞ্চ থেকে উত্থাপিত ওই তিন দফা দাবির সঙ্গে পূর্ণ সংহতি প্রকাশ করে গণতান্ত্রিক ছাত্র জোট। একই সঙ্গে তারা আরও ছয় দফা দাবি ঘোষণা করে। পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি অমল ত্রিপুরা লিখিত বক্তব্যে দাবিগুলো তুলে ধরেন।

গণতান্ত্রিক ছাত্র জোটের ৬ দফা দাবি হলো সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের প্রকাশ্যে ও আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে হবে; অভিযুক্ত ডিসি মাসুদসহ সারাদেশে হেনস্তাকারী পুলিশদের বিরুদ্ধে সংবিধান ও রাষ্ট্রীয় আইন লঙ্ঘনের অভিযোগে স্বচ্ছ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে যথাযথ ব্যবস্থা নিতে হবে; তদন্ত প্রক্রিয়া চলাকালীন ডিসি মাসুদসহ সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দিতে হবে; নিজের আওতাবহির্ভূত ও দায়িত্বজ্ঞানহীন সংবিধানবিরোধী বক্তব্য দিয়ে পুলিশি হয়রানির প্রেক্ষাপট তৈরির জন্য শিক্ষামন্ত্রীকে অবিলম্বে ভুল স্বীকার করে দুঃখপ্রকাশ করতে হবে; মাদকবিরোধী অভিযানের নামে সাধারণ মানুষকে হয়রানি বন্ধ করতে হবে; প্রকৃত মাদক ব্যবসায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে এবং পার্ক ও উদ্যানে সাধারণ মানুষের অবাধ যাতায়াত ও আড্ডা দেওয়ার সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে হবে।

উল্লেখ্য, এর আগে নৃবিজ্ঞান বিভাগ থেকে তিন দফা দাবি জানানো হয়। দাবিগুলোর মধ্যে ছিল ২৪ ফেব্রুয়ারি ’২৬-এর মধ্যে শাহবাগ থানা পুলিশের পক্ষ থেকে প্রকাশ্যে ও আনুষ্ঠানিকভাবে ক্ষমা প্রার্থনা, অভিযুক্ত ডিসি মাসুদ ও হামলাকারী পুলিশদের বিরুদ্ধে ২৪ ঘণ্টার মধ্যে স্বচ্ছ ও নিরপেক্ষ বিভাগীয় তদন্ত কমিটি গঠন এবং তদন্ত চলাকালীন ডিসি মাসুদকে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান।

ষড়যন্ত্র সম্পর্কে প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন মির্জা আব্বাস
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
সালমান শাহর মৃত্যুর ৩০ বছর আজ, এখনো কাটেনি রহস্যের জট
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মিশরের জনপ্রিয় টিভি উপস্থাপক সারাহ খলিফাসহ ১২ জনের মৃত্যুদণ…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
বিনা সুদে ১০ হাজার টাকা পর্যন্ত ডিজিটাল ঋণ সুবিধা, পাবেন যা…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
একাই নদীর আবর্জনা পরিষ্কার করে ভাইরাল যুবক, পেলেন ডাচ কোম্প…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9