ধানের শীষ ছেড়ে অন্য প্রতীকের পক্ষে মাঠে, ছাত্রদলের দুই নেতা বহিষ্কার

১১ ফেব্রুয়ারি ২০২৬, ০২:০০ PM
জাতীয়তাবাদী ছাত্রদল

জাতীয়তাবাদী ছাত্রদল © সংগৃহীত

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যশোরের মণিরামপুর পৌর ও কলেজ ছাত্রদলের শীর্ষ দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে জেলা ছাত্রদলের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বহিষ্কৃত দুই নেতা হলেন—মণিরামপুর পৌর ছাত্রদলের আহ্বায়ক মো. কামরুজ্জামান এবং মণিরামপুর সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মো. সায়েদ হাসান অমি।

দলীয় সূত্রে জানা গেছে, বহিষ্কৃত দুই নেতা প্রকাশ্যে ধানের শীষের প্রার্থী রশীদ আহমাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। তারা স্বতন্ত্র প্রার্থী কলস প্রতীকের শহীদ মোহাম্মদ ইকবাল হোসেনের পক্ষে কাজ করছেন। 

আরও পড়ুন: নির্বাচনী প্রচারণা কাভারেজে অধিকাংশ গণমাধ্যম ভারসাম্য রাখতে পারেনি: মিডিয়া ওয়াচ

জেলা ছাত্রদলের প্রচার সম্পাদক রাজিবুল হক তূর্য্য স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুস্পষ্ট দায়ে সংগঠনের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে তাদের বহিষ্কার করা হয়েছে। জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মো. ওমর ফারুক তারেক ও সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান বাপ্পি বহিষ্কারাদেশ অনুমোদন করেছেন।

যবিপ্রবির হলে গোসলের সিরিয়াল নিয়ে সহপাঠীকে থাপ্পড়, ফাটল কান…
  • ০৩ অক্টোবর ২০২৬
আবাসিক হলে গোসলের ভিডিও ধারণের সময় বিউপি ছাত্র আটক
  • ০৩ অক্টোবর ২০২৬
স্থগিত বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ
  • ০৩ অক্টোবর ২০২৬
টেরিটরি অফিসার নিয়োগ দেবে এসিআই মটরস, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
  • ০৩ অক্টোবর ২০২৬
মিড-ডে মিলে আসছে কুপন, খাবার পছন্দ না হলে টাকা থাকবে শিক্ষা…
  • ০৩ অক্টোবর ২০২৬
আগামী বছর এক সেট বিজি প্রেস, অন্য সেট বাইরে থেকে প্রিন্ট কর…
  • ০৩ অক্টোবর ২০২৬