ছাত্রদলে যোগ দিলেন বৈষম্যবিরোধী আন্দোলনের ১৫ নেতা

১০ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১১ AM , আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১৩ AM
ছাত্রদলে যোগ দিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেতাকর্মী

ছাত্রদলে যোগ দিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেতাকর্মী © সংগৃহীত

ঝালকাঠিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৫ জন সদস্য আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে যোগদান করেছেন। সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতে ঝালকাঠি জেলা শহরের সাধনার মোড় সংলগ্ন বিএনপির প্রধান নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঝালকাঠি জেলার সদস্য সচিব রাইয়ান বিন কামালের নেতৃত্বে ১৫ জনের যোগদান অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে ঝালকাঠি-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্টোর হাতে ফুল দিয়ে তারা ছাত্রদলে যোগদানের আনুষ্ঠানিক ঘোষণা দেন। পরে ইলেন ভুট্টো ফুলের মালা পরিয়ে নতুন সদস্যদের বরণ করে নেন। এ সময় ঝালকাঠি জেলা বিএনপির সদস্য মনিরুল ইসলাম নুপুর, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক গিয়াস সরদার দিপুসহ বিএনপি ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: ঢাবি সাদা দলের কর্মকাণ্ডে অংশ নিতে পারবেন না ৭ শিক্ষক

ছাত্রদলে যোগদানকারী নেতৃবৃন্দ হলেন— বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঝালকাঠি জেলার সদস্য সচিব রাইয়ান বিন কামাল, যুগ্ম আহ্বায়ক মিরাজ, যুগ্ম আহ্বায়ক তানভির, সদস্য মেহেদী, সজিব, বাবু, রিয়াদ, নিরব, রনি, রাকির, রতন, সিয়াম, মুবিন ও হৃদয়। এ নিয়ে মোট ১৫ জন ছাত্রদলে যোগদান করেন।

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঝালকাঠি জেলার সদস্য সচিব রাইয়ান বিন কামাল বলেন, ‘ছোটবেলা থেকেই আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত। আমার বাবাও বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। সেই আদর্শ ও বিশ্বাস থেকেই আমি ছাত্রদলে যোগদান করেছি। আমার সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরও অনেকে ছাত্রদলে যোগ দিয়েছেন।’

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক গিয়াস সরদার দিপু বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের এই যোগদান ছাত্রদলকে আরও শক্তিশালী করবে এবং গণতান্ত্রিক আন্দোলনে নতুন গতি সঞ্চার করবে। আমরা আশা করি, নতুন যোগদানকারীরা আগামীর আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখবেন।’

ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ক্যাশমেমো ছাড়া সার বিক্রি করায় দুই ডিলারকে ৪২ হাজার টাকা জর…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
সরকারকে গালাগাল করে গ্রেপ্তার সেই ছাত্রকে এবার বহিষ্কারের উ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
রাজশাহী বোর্ডে এসএসসি পুনর্নিরীক্ষণে ফেল থেকে পাস ১১১ পরীক্…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১১ বোর্ডে এসএসসিতে গ্রেড চেঞ্জ ২৮ হাজার শিক্ষার্থীর, নম্বর …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
চবির ৫ নারী হলে রেফ্রিজারেটর পাঠালেন প্রতিমন্ত্রী মীর হেলাল
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9